চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদকে ব্যবহার করে বিএনপিকে ঘায়েলের চেষ্টা করছে সরকার: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৬:১৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৭
রাজনীতি
A A

জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে সরকার বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাসানী ভবনে বিএনপি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির র‌্যালী কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে যে রহস্যময় খেলা খেলছে তার আসল কারণ হচ্ছে দেশে ঘরোয়া জঙ্গীবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। প্রত্যেকবারই এভাবে জঙ্গীবাদের ধোঁয়া তুলে, তারপর বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে যায়।

জঙ্গীবাদ নিয়ে সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, আপনারা আগুন নিয়ে খেলছেন। আজকে তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। আমি অত্যন্ত ভীত এবং উদ্বিগ্ন। কোন দিকে সরকার আমাদের নিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট ভাবে জানতে চাই আপনাদের আসল লক্ষটা কি? যদি জঙ্গিবাদ নির্মূল করতে চান তাহলে অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সত্যিকার অর্থেই প্রকৃত তথ্য উৎঘাটন করেন।এমনকি জঙ্গিবাদ নিয়ে র‌্যাব এবং পুলিশের আইজির কথার কোনো মিল নেই বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, জঙ্গি বলে যাদেরকে ধরেন তাদেরকেই ক্রস ফায়ার করে মেরে ফেলেন। তাদের ধরেন, তদন্ত করেন। ঘটনার প্রকৃত তথ্য বের হয়ে আসুক। কারা মদত দিচ্ছে, কারা করছে। আমরা চাই , একই সাথে পুরো জাতি চায় জঙ্গিবাদ নির্মূল করা হোক। কিন্তু আপনারা সেটা করছেন না আর করবেনও না।

ভারতের সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে তিস্তার পানি চুক্তি যে হবে না এটা পানি মন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে। তবে কোন চুক্তি হবে। যে চুক্তি আমাদের স্বাধীনতা বিরোধী, অর্থনীতি ধ্বংস হবে, নিজেদের দাসত্বে পরিণত করবে এমন চুক্তি। দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নিবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT