চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের হাতে এখন ভবন বিধ্বংসী বোমা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
অপরাধ
A A

ভবন বিধ্বংসী বোমা তৈরি, জাল টাকা তৈরিসহ রাজধানীতে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল আনসার আল ইসলামের জঙ্গিরা। শিক্ষকতার আড়ালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে হয়ে কাজ করা এমনই একজন সমন্বয়ক মহিবুর রহমান। তার সহকর্মী এরশাদুল ছিলেন একই সংগঠনের রিক্রুটার ও মোটিভেটর।

বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে এসব তথ্য দেন র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মুগদা, যাত্রাবাড়ি এবং বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সাত সক্রিয় সদস্যদের আটক করে র‌্যাব-৩। এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আটকরা হলেন মো. কামাল উদ্দিন, মো. সিফাত, দিদারুল ইসলাম, মো. রিফাতুল্লাহ সাব্বি খান, মো. শীতল মিয়া। এসময় নিষিদ্ধ সংগঠনটির সদস্যদের কাছ থেকে বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জামাদি ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে বারিধারা ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক মহিবুর রহমান ওরফে রাকিব ওরফে বাবু ওরফে আবু উমামা এবং এরশাদুল হক টিটুকে আটক করা হয়।

এমরানুল হাসান বলেন: ‘‘মহিবুর রহমান মহিবুর ও এরশাদুল এই গ্রুপের মূল মাস্টারমাইন্ড। মহিবুর শিক্ষকতার আড়ালে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন বিতর্কিত পেইজ পরিচালনা করতেন। এরশাদুল বিভিন্ন সময় বিতর্কিত ভিডিও শেয়ারের মাধ্যমে কর্মীদের জিহাদে উদ্বুদ্ধ করতো। তারা দুজনেই সংগঠনের অন্যতম অর্থদাতা ছিলেন।

Reneta

কামাল ও সিফাত ভবন বিধ্বংসী শক্তিশালী বোমা তৈরিতে পারদর্শী। দিদারুল ও রিফাতুল্লাহ রাজধানীর বিভিন্ন এলাকার আঞ্চলিক সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন।

শীতল মিয়া সংগঠনের সক্রিয় একজন সদস্য এবং জালটাকা তৈরিতে পারদর্শি। জাল টাকা তৈরি করে জঙ্গিবাদে বিনিয়োগ করার চিন্তা ছিলো তার।’’

তিনি বলেন: রাজধানী ঢাকাকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করে সেল ভিত্তিক তাদের জঙ্গিবাদি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তারা। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে দলের কর্মী সংগ্রহসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনাও ছিলো তাদের। এজন্য বাড্ডা, মুগদা ও যাত্রাবাড়ি এলাকায় মিলিত হয়ে তারা প্রায়ই বৈঠক করতো।

র‌্যাব-৩ এর সিও আরো বলেন: এই জঙ্গি সংগঠনটি মূলত টার্গেট কিলিংয়ে জড়িত। তারা মুক্তমনা লেখক, ব্লগারদের টার্গেট করে হত্যা করে। 

আটকরা আগে এমন কোনো ঘটনায় জড়িত ছিল কিনা অধিকতর জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার আল ইসলামজঙ্গির‌্যাবলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT