রাজধানীর দক্ষিণ খানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শেষ হয়েছে। এই জঙ্গি আস্তানার ভেতরে থাকা জঙ্গিদের কাছে প্রচুর বিস্ফোরক ছিলো বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ভেতরে যে তিনজন ছিলো। তাদের কাছে প্রচুর বিস্ফোরক ও সুইসাইড ভেস্ট ছিলো। এক নারী জঙ্গি এই বোমার বিস্ফোরণও ঘটায়।
এসময় আছাদুজ্জামান মিয়া আরো বলেন, তিনতলা বাড়িটির নিচতলায় ‘জঙ্গি আস্তানা’। গতকাল দিবাগত রাত দুইটা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশকোনা ৫০ নম্বর বাসাটি ঘেরাও করে রেখেছিলো। এর মধ্যে দুই শিশুসহ চারজন আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পনের সময় ‘জঙ্গিরা’ পিস্তল ও ছয়টি গুলি জমা দিয়েছে। তারা সবাই ‘নব্য জেমবির’ সদস্য ।
রাজধানীর দক্ষিণ খানের আশকোনায় একটি জঙ্গি আস্তানায় তিন জঙ্গির মধ্যে দুই জঙ্গি অাজিমপুরের নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে। এবং পলাতক জঙ্গি সাগর ওরফে জঙ্গি সাগর ওরফে সুমনের স্ত্রী তিশা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে। এসময় আহত হয় এক শিশু।
এর আগে জঙ্গি বিরোধী অভিযান চালাতে গিয়ে বোমা হামলায় আহত হয়েছেন গোয়েন্দা কর্মকর্তা শফিক আহমেদসহ ৩ পুলিশ। ওই আস্তানা থেকে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী জেবুনেচ্ছা শীলা, জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তাদের দুই সন্তানকে আটক করা হয়েছে।






