চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গলে থাকা শতবর্ষী সেই মা ইউএনও’র তত্ত্বাবধানে হাসপাতালে

আফরিন আপ্পি আফরিন আপ্পি
১১:৫৬ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৭
নারী, ময়মনসিংহ
A A
বৃদ্ধ মা জঙ্গলে থাকা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের হালুয়াঘাটের জঙ্গলে একা থাকা সেই বৃদ্ধা শতবর্ষী বৃদ্ধা মা সমলা অন্ধকার ঘর থেকে এখন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জাাকির হোসেনের নির্দেশে সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব তার দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন বলে জানা যায়। এছাড়া চিকিৎসার পাশাপাশি শতবর্ষী এই মায়ের বয়স্ক ভাতা প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বৃদ্ধা মাকে হাসপাতালে ভর্তি করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী, পোশাক এবং ওষুধ সরবরাহ করা হয়েছে। নিয়মিত খোঁজ খবরও রাখা হচ্ছে তার।’

চিকিৎসকরা জানিয়েছেন, ‘সমলার শারীরিক অবস্থা এখন আগের থেকে এখন অনেকটা ভালোর দিকে। যাবতীয় চেকআপ করে তাকে সুস্থ্য করে তোলার প্রক্রিয়া চলছে।’

হাসপাতালে থেকে তার ছোট মেয়ে হালিমা খাতুন দেখাশোনা করছেন।

অপরদিকে এই বৃদ্ধার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংসদ জুয়েল আরেং এম.পি। তিনিও নিয়মিত তার খোঁজ খবর নিচ্ছেন বলে জানা যায়।

গত ১০ বছর যাবৎ শতবর্ষী বৃদ্ধা মা সমলাকে অনাদরে অবহেলায় জঙ্গলে একটি নির্জন অন্ধকার কুঁড়েঘরে ফেলে রেখেছিলো মেয়েরা। যেখানে খেয়ে না খেয়ে সাপ-শেয়ালের সঙ্গে মানবেতর জীবন-যাপন করছিলেন তিনি । রোগে-শোকে মৃত্যুপথযাত্রী এই মায়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের।

Reneta

চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে শনিবার বিষয়টি জানিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সেই মায়ের খোঁজ-খবর নিয়ে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরপর প্রশাসনের পক্ষ থেকে একটি পর্যবেক্ষক দল সেখানে গিয়ে যাবতীয় খোঁজ-খবর নিয়ে সমলাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়।

এছাড়া এই বৃদ্ধা মায়ের জন্য বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজনও সহযোগিতার হাত বাড়ানোর জন্যে এগিয়ে আসে। তারা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এই মায়ের।

পিতা-মাতা বৃদ্ধ বয়সে যাতে সন্তানদের অবহেলা ও বঞ্চনার শিকার না হন সেজন্য পিতা-মাতার ভরণ-পোষণ আইন রয়েছে দেশে, যা ২০১৩ সালে পাস হয়। ওই আইনে সন্তানদের বিভিন্ন দায়িত্ব দেয়ার পাশাপাশি অপরাধ, দন্ড ও বিচারব্যবস্থার বিষয়েও বিধান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্যাতিত মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাজারে দুই নারীর গলাকাটা লাশ

পরবর্তী

কেট-ডিক্যাপ্রিও: রোমান্স নাকি শুধুই বন্ধুত্ব

পরবর্তী
কেট ডিক্যাপ্রিও ও তার বন্ধু প্রকৃতির মাঝে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেট-ডিক্যাপ্রিও: রোমান্স নাকি শুধুই বন্ধুত্ব

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে নারী ও শিশু, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে ভারতের সঙ্গে সঙ্গে চীনের সমর্থন পেতেই হবে

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT