চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর জঙ্গলে একা শতবর্ষী বৃদ্ধা মা, খোঁজ নেয় না সন্তানরা

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৩:৪৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
নারী
A A
একাকী বৃদ্ধা মা জঙ্গলে বসে, অন্ধকার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ের পর এবার ময়মনসিংহের হালুয়াঘাটে খোঁজ মিলল অবহেলিত এক মায়ের। প্রায় ১০ বছর ধরে এক জঙ্গলে ভাঙ্গা একটি ঘরে বসবাস করছেন এই মা।

বয়স নব্বইয়ের কোঠা পেরিয়েছে অনেক অাগেই। বহু কষ্টে হাঁটু দিয়ে চলাচল করেন। ঘুটঘুটে অন্ধকারে আশেপাশের সাপ-শেয়াল তার নিত্যসঙ্গী। একদিন এই মায়ের সব ছিল। স্বামী দুবরাজ হাজীর ধন সম্পদের সুনাম ময়মনসিংহের হালুয়াঘাটের নড়াই ইউনিয়নের বাঘমা গ্রামে এখনো মানুষের মুখে মুখে। তবে স্বামীর মৃত্যুর পর থেকেই কষ্ট নেমে আসে এই মায়ের জীবনে। দুঃখকে নিত্যসঙ্গী করে চলা এই মায়ের নাম সমলা।

এখন যে ঘরে এই বৃদ্ধার বাস, সেখানে  পানযোগ্য বিশুদ্ধ পানি নেই বললেই চলে। ভাঙ্গা পাত্রে জমে থাকা বৃষ্টির পানিই তার ভরসা।  একবেলা খাবার  জুটলেও আরেকবেলা না খেয়ে দিন কাটে। অসুস্থ হলেও খোঁজ  নেবার নেই কেউ। প্রতিনিয়তই করে চলেছেন মৃত্যুর অপেক্ষা।

স্থানীয় সাংবাদিক ওমর ফারুক সুমনের তথ্যে জানা যায়, ব্যক্তিজীবনে চার সন্তানের জননী এই মায়ের দুই ছেলে ও দুই মেয়ে। তবে দুই ছেলে বেঁচে না থাকায় মেয়েরাই তার শেষ ভরসা। তবে এই মেয়েরা মায়ের দেখাশোনা করে না।

রাতে বৃদ্ধ মায়ের কারণে ঘুমোতে কষ্ট হওয়ায় কন্যারা তার মাকে বাড়ির পেছনের জঙ্গলে থাকতে দিয়েছে। সেখানে বিদ্যুতের অালো না থাকায় অন্ধকারেই দিনপার করতে হচ্ছে সমলাকে।

বৃদ্ধা মা একা জঙ্গলে বসে, সন্তানরা খোঁজ নেয় না।. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

বৃদ্ধার দুই মেয়ের নাম আকলিমা ও হালিমা। স্থানীয়রা জানান বছরের পর বছর সেখানে থেকে রোগে-শোকে জর্জরিত সমলা। বৃদ্ধার নুরুল হালিম নামের জামাতা কৌশলে বৃদ্ধার কাছ থেকে সকল সম্পত্তি লিখিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই তারা আর দেখাশোনা করতে রাজি নন বৃদ্ধা মায়ের। দুই-মেয়ে ও তাদের জামাতারাই এখন ভোগ করছে সব সম্পত্তি। এমনকি বৃদ্ধা মায়ের বয়স্ক ভাতার টাকাটাও তুলে নেয় মেয়েরা।

তবে বৃদ্ধার  মেয়ে আকলিমা সবকিছু অস্বীকার করে বলেন, মায়ের ইচ্ছেতেই মা ওই জঙ্গলের ঘরটিতে থাকেন। মা সেখানেই থাকতে পছন্দ করেন। তবে প্রতিদিনিই সেখানে গিয়ে মা-কে খাবার ও পোশাক পালটে দিয়ে আসার দাবি করে সে। তাছাড়া মায়ের চিৎকারে রাতের বেলায় কেউ ঘুমোতে পারে না, এজন্য তাকে ওই ঘরে রাখা হয়েছে বলে জানায় আকলিমা।

আকলিমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকলেও কেনো মায়ের ওই ভাঙ্গা ঘরটিতে নেই, এ বিষয়ে প্রশ্ন করা হলে এর কোন সদুত্তর দিতে পারেনি আকলিমা।

নির্যাতিত এই মায়ের খবর জানিয়ে ময়মনসিংহের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনর সঙ্গে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, অতিসত্ত্বর সেখানে লোক পাঠিয়ে যাবতীয় খোঁজ-খবর নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিতা-মাতা বৃদ্ধ বয়সে যাতে সন্তানদের অবহেলা ও বঞ্চনার শিকার না হন সে জন্য পিতা-মাতার ভরণ-পোষণ আইন রয়েছে দেশে, যা ২০১৩ পাস হয়। আইনটিতে সন্তানদের বিভিন্ন দায়িত্ব দেয়ার পাশাপাশি অপরাধ, দন্ড ও বিচারব্যবস্থার বিষয়েও বিধান দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্যাতিত মা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT