চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় সপ্তাহে চারবার করোনা পজিটিভ দিবালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২১ মার্চ প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়েছিল পাওলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনির দেহে। গড়িয়েছে ছয় সপ্তাহ। জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড সুস্থ তো হননি, বরং স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে ছয় সপ্তাহে চতুর্থবারের মতো করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

স্প্যানিশ অনুষ্ঠান এল চিরিংগুইতাতে বলা হয়েছে, সুস্থ হওয়ার কয়েকদিনের মধ্যে আবারও করোনা আক্রান্ত হয়েছেন দিবালা। কিছুদিন আগে সাক্ষাৎকারে দিবালা নিজেই জানিয়েছিলেন, করোনার কারণে বেশ শ্বাসকষ্ট হয় তার।

সবশেষ প্রতিবেদন অনুযায়ী, দিবালা ও তার বান্ধবীর শারীরিক অবস্থা বেশ ভালো। তবে বারবার অসুস্থ হওয়ায় শরীর বেশ দুর্বল।

‘আমার দেহে করোনার বেশ শক্ত উপসর্গ ছিল। যখন অনুশীলন করতে আসি বেশ দুর্বল হয়ে যাই। পাঁচ মিনিটের মধ্যেই দম ফুরিয়ে যাচ্ছে। নিজেই বুঝতে পারছিলাম কোথাও কোনকিছু মিলছে না, টেস্টের পর বুঝতে পারি আমরা আবারও করোনা পজিটিভ।’

‘আমাদের দেহে আরও উপসর্গ আছে। যেমন- কাশি, দুর্বল শরীর আর যখন ঘুমাতে যাই বেশ ঠাণ্ডা লাগে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সুস্থ হয়ে যাবো, আমাদের শুধু মাথা ঠাণ্ডা রাখতে হবে।’

দিবালা করোনা আক্রান্ত জুভেন্টাসের তিন খেলোয়াড়ের একজন। দলটির ডিফেন্ডার ড্যানিয়েলে রুগানি ও মিডফিল্ডার ব্লেইস মাতুইদি আক্রান্ত হলেও দুজন এখন পরিপূর্ণ সুস্থ।

Reneta

আগামী ৪মে থেকে অনুশীলনে ফেরার কথা সিরি আ’র দলগুলোর। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে জানিয়েছেন, ১৮মে পর্যন্ত অনুশীলন শেষ করার পর পরিস্থিতি পর্যালোচনা করে ফুটবল মাঠে ফেরার অনুমতি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিজুভেন্টাসদিবালালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT