তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জিততে না পারায় আইসিসি র্যাঙ্কিংয়ের ছয়ে ওঠা হলোনা বাংলাদেশের। ৯৩ পয়েন্ট নিয়ে এখন সাতে আছে টিম টাইগার্স। সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠেছিলো মাশরাফির দল।
আর সিরিজ নিশ্চিত করা দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ৯৩-তে। ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে ৯৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে ছয়ে উঠতো টিম টাইগার্স।
প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর বাংলাদেশের রেটিং ৮৮ থেকে বেড়ে দাঁড়ায় ৯১। আর এতেই পেছনে পড়ে ৮৮ ও ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ঘাড়ে নি:শ্বাস ফেলা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। আর দ্বিতীয় ম্যাচে জিতে ৯৩ পয়েন্ট নিয়ে
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে টাইগাররা।






