চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয়শ’ দুই পণ্য আমদানিতে শুল্ক হ্রাস সুবিধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

রফতানিকারকদের সুবিধার্থে রিফান্ডের (ডিউটি ড্র ব্যাক বা শুল্ক প্রত্যর্পণ) শর্ত শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর ফলে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত পণ্য রফতানির বিপরীতে পিআরসি, ইএক্সপি ও বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের কাগজপত্র জমা দিয়ে রিফান্ড নেয়া যাবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে।

শুল্ক প্রত্যর্পণের ক্ষেত্রে ২০১১ সালের ৩০ মার্চ এনবিআর একটি আদেশ জারি করে। যাতে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ অধিদপ্তরকে (ডেডো) রিফান্ড দেয়ার পূর্বে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে রফতানি পণ্য চালানের কায়িক পরীক্ষার তথ্য যাচাই-বাছাই করতে বলা হয়।

মূলত রিফান্ড জালিয়াতি রোধে এই আদেশ জারি করা হয়েছিল। কিন্তু এ আদেশ বাস্তবায়ন করতে গিয়ে বেশ জটিলতা দেখা দেয়।

কাস্টমস হাউজ অনেক সময় অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ইনফরমেশন বক্সে কায়িক পরীক্ষার তথ্য এন্ট্রি দেয় না। আবার সব কাস্টমস হাউজ ও স্থল বন্দরে রফতানির অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম পুরোপুরিভাবে কার্যকরও হয়নি। এসব কারণে রফতানিকারকদের রিফান্ড পেতে জটিলতায় পড়তে হয়। রফতানির সপক্ষে সব কাগজপত্র দাখিল করেও শুধুমাত্র কায়িক পরীক্ষার তথ্য এন্ট্রি না দেয়ায় তারা রিফান্ড পেতেন না।

এ বিষয়ে এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এনবিআর সব সময় রফতানিকে উৎসাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় রিফান্ড প্রক্রিয়া সহজ করা হয়েছে। গত বছরও একটি আদেশ জারির মাধ্যমে এ সুবিধা দেয়া হয়েছিল। সে আদেশের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আদেশ জারি করা হয়েছে।

Reneta

সম্প্রতি জারি করা ওই বিশেষ আদেশে জটিলতার কথা উল্লেখ করে বলা হয়েছে, সব ধরনের রফতানি চালানের (বিল অব এক্সপোর্ট) বিপরীতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের নির্ধারিত ইনফরমেশন বক্সের ইন্সপেকশন অ্যাক্টে কায়িক পরীক্ষার তথ্য অন্তর্ভুক্ত করার বিষয়টি পুরোপুরি চালু হয়নি।

এ ছাড়া সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে রফতানির ক্ষেত্রে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এর পরিপ্রেক্ষিতে রিফান্ড জটিলতা দূর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে কায়িক পরীক্ষার তথ্য যাচাই-বাছাইয়ের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

এখন কায়িক পরীক্ষার তথ্য যাচাই-বাছাই ছাড়াই পিআরসি, ইএক্সপি ও বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের দলিলাদিসহ অন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে রিফান্ড পাওয়া যাবে। ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT