চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট হয়ে অাসছে তেঁতুলিয়া নদী

মো. জাহিদুজ্জামান মো. জাহিদুজ্জামান
১১:০৭ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
পরিবেশ
A A
তেঁতুলিয়া

বাংলাদেশের অন্যতম বড় নদী তেঁতুলিয়া ভোলা অংশে পলি জমে ছোট হয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় চর পড়ে এর প্রবাহ সংকুচিত হয়ে পড়েছে। আবার ভাটিতে বিভিন্ন জায়গায় ভাঙছে এ নদী।

এ রকম বড় নদীর জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তোলার কথা বলছেন নদী বিশেষজ্ঞরা।

ভোলার ইলিশায় মেঘনা নদী থেকে উৎপত্তি তেঁতুলিয়া নদীর। ১৩১ কিলোমিটার দীর্ঘ এ নদী পটুয়াখালীর গলাচিপা দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

Banglabid

এক সময় সাড়ে তিন থেকে ছয় কিলোমিটার প্রস্থ ছিল এই তেঁতুলিয়া নদীর। দিনে দিনে পলি জমতে জমতে এ নদী এখন ছোট হয়ে আসছে। নদীতে জাগছে নতুন নতুন চর, পুরনো চরগুলোও নদীর ভেতরে ঢুকে আসছে। কোনো কোনো জায়গায় এতোটাই খারাপ অবস্থা যে অসংখ্য বয়ার মধ্যদিয়ে নৌযানগুলোকে অতি সন্তর্পনে চলাচল করতে হচ্ছে।

গভীরতা বেশি থাকায় বিআইডব্লিউটিএ তেঁতুলিয়াকে প্রথম শ্রেণির নৌরুট হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু এখন আর সেই অবস্থা নেই।

কিছু এলাকায় নদী শাসনের আওতায় আনা হলেও তা টেকসই হচ্ছে না। আবার পাড় থেকে মাটি উত্তোলনসহ নানা কারণেও ভরাট হচ্ছে নদী। একদিকে চর পড়ায় ধীরগতিতে ভাঙছে অন্য পাড়।

Reneta

বড় নদীর জন্য পরিকল্পিত নদী শাসনের ব্যবস্থা নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞ আইনুন নিশাত।

সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় নদীকেন্দ্রিক ইকোসিস্টেমও ভারসাম্য হারাচ্ছে।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেঁতুলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT