চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট লক্ষ্যে জিততেই ঘাম ছুটল আবাহনীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়াসিম জাফর

ওয়াসিম জাফর

ম্যাচটা ছিল অভিজ্ঞতায় ভরপুর তারকাদের দলের সঙ্গে উদীয়মান তরুণদের এক দলের লড়াই। তাতে শেষপর্যন্ত তারকায় ঠাসা দল আবাহনী লিমিটেডের জয় হয়েছে। নবীনদের নিয়ে গড়া শাইনপুকুরের বিপক্ষে জিততে ভারতীয় ওয়াসিম জাফরের ব্যাটের দিকে চেয়ে থাকতে হয়েছে আকাশী-নীলদের।

ঢাকা প্রিমিয়ার লিগে ফতুল্লায় প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২০৩ রানের বেশি এগোতে পারেনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু জয় পেতে এই রান করতেই ঘাম ছুটেছে আবাহনীর। ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় মোসাদ্দেক হোসেনের দল।

আবাহনী বোলারদের তোপে নিজেদের ইনিংসে বেশ চাপেই ছিলেন শাইনপুকুরের ব্যাটসম্যানরা। অধিনায়ক আফিফ হোসেনের ৪৮ ও তৌহিদ হৃদয়ের ৩৯ ছাড়া বলার মতো কোনো ইনিংস ছিল না শাইনপুকুরের।

বল হাতে ৪১ রানে ৩ উইকেট নিয়ে সেরা আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ২টি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু। ৫ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

রানতাড়ায় নেমে সৌম্য সরকারকে নিয়ে ধীরস্থির সূচনা এনে দেন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। সৌম্য ৩৩ রানে শুভাগত হোমের বলে বোল্ড হলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে জয়ের ভিত গড়ে দেন জাফর। দুজনে গড়েন ৮৫ রানের জুটি।

১০৬ বল খেলে ৭৬ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছেন জাফর। ৫২ বলে ৪২ রান করেন শান্ত। আবাহনীর ৫ উইকেটের তিনটিই নিয়েছেন পেসার শরিফুল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী লিমিটেডঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাইমনের প্রশ্ন, হল বন্ধ করলে সমস্যার সমাধান হবে?

পরবর্তী

আগামীকাল সকাল আটটা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার

পরবর্তী
বাসচাপা-সড়ক দুর্ঘটনা-মেয়র-আশ্বাস

আগামীকাল সকাল আটটা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার

বিশ্বাসঘাতকতার

‘বিশ্বাসঘাতকতা’র অপরাধে রাখাইন নেতার ২০ বছর জেল

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT