চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ভাইকে হত্যায় শিশুর স্বীকারোক্তি, তদন্ত কর্মকর্তাকে তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৯, জুন ২০২১
আদালত
A A
করোনাভাইরাস

ছোট ভাইকে হত্যা মামলায় ১২ বছর বয়সী আরেক ভাইয়ের কাছ থেকে ‘জোর করে স্বীকারোক্তি’ নেওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সারিয়াকান্দি থানায় সাবেক উপপরিদর্শক নয়ন কুমারকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। একই দিন এই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা বগুড়া পিবিআই এর উপপরিদর্শক মো. মনসুর আলীকে কেসডকেটসহ আদালতে হাজির হতে বলেছেন আদালত।

জোর করে ১২ বছর বয়সী শিশুর স্বীকারোক্তি নেওয়া বিষয়ে ‘বিয়ারিং দ্য আনবিয়ারেবল’ শিরোনামে গত ১১ জুন দ্য ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়। সে প্রতিবেদন যুক্ত করে বগুড়ার আদালতে থাকা ওই হত্যা মামলার যথার্থতা পর্যালোচনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ২০ জুন হাইকোর্টে আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

শুনানিতে আইনজীবী শিশির মনির এজাহার ও সুরতহাল রিপোর্টের সঙ্গে অভিযোগপত্রের গরমিলের তথ্য তুলে ধরে বলেন, ‘প্রকৃত ঘটনা আড়াল করে দোষীপত্র দাখিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর ১২ বছর বয়সী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি আদালতে উপস্থিত হয়ে প্রচণ্ড মারপিটের কথা বলে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখায়। এরপর এই মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয় বিচারিক আদালত।’

ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়: ২০১৫ সালের ২৫ আগস্ট ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধারের এক দিন পর সারিয়াকান্দি থানায় মামলা করেন তার বাবা মহিদুল। একই বছরের ২৯ নভেম্বর স্থানীয় থানা-পুলিশ তাঁর বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদের কথা বলে তার ১২ বছর বয়সী বড় ছেলেকে নিয়ে যায় তারা। পরদিন ৩০ নভেম্বর ছেলেটিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে শিশুটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ার আদালত শিশুটির জামিন মঞ্জুর করে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশমামলাশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT