চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট পর্দায় বিজয় দিবস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাঙালির ইতিহাসে সবচেয়ে গৌরবগাঁথা দিন ১৬ ডিসেম্বর। এইদিনে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি ভূখণ্ড, একটি মানচিত্র, একটি পতাকা। তাই মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বাংলাদেশের প্রতিটি চ্যানেলই নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

চ্যানেল আই:
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিরিজের কাহিনী নিয়ে দশম নাটক নির্মিত হয়েছে। ‘বাড়ির নাম স্বাধীনতা’ নামের এ নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী । এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, মাহমুদ সাজ্জাদ, শম্পা রেজা, আল মনসুর, ইরফান সাজ্জাদ, সামিয়া সাঈদ এবং মিথিলা।

চলচ্চিত্র ৭১-এর মা জননী: আনিসুল হকের উপন্যাস ‘সাহসিনী জননী ১৯৭১’ অবলম্বণে নির্মিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘৭১-এর মা জননী’। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রটি মহান বিজয় দিবসের দিন বিকেল ৪.০৫ মিনিটে প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন নিপুণ।

চ্যানেল বিশেষ দিনে সবসময় দর্শকদের সামনে হাজির হয় আরো নতুন করে। এর ধারবাহাকিতায় মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চ্যানেল আই’র আয়োজনে ‘বিজয় মেলা’ সরাসরি। এদিন বেলা ১০.০৫ মিনিটে উপস্থিত থেকে জাঁকজমকপূর্ণ এ মেলা’র উদ্বোধন করবেন যুদ্ধাহত ও খেতাবধারী বীরউত্তম, বীর প্রতিক ও বীরবিক্রম, চ্যানেল আই’র পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম সম্পাদক প্রমুখ।

লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেস্টুনে সুসজ্জ্বিত থাকবে মেলা প্রাঙ্গণ। থাকবে ৭ বীরশ্রেষ্ঠ- এর নামে ৭টি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্মরণে ১১টি নির্দিষ্ট স্থান। মেলার স্টলে থাকবে মুক্তিযুদ্ধের নানা দলিল, মুক্তিযুদ্ধের গ্রন্থমালা, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরি প্রদর্শনী ছাড়াও থাকবে গ্রাম বাংলার ঐতিত্যবাহী ক্ষুদ্র ও কুটিরশিল্পের সামগ্রীতে সজ্জিত আরো বেশ কিছু ষ্টল।

দেশের বরেণ্য চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকনের পাশাপাশি ছবি আঁকবে ছোট্ট সোনামণিরা। মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ ছাড়াও মেলায় সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধারা, খ্যতিমান সঙ্গীতশিল্পী, চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা।

Reneta

উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে চ্যানেল আই সেরা নাচিয়েদের নৃত্য, পরিবেশিত হবে গম্ভীরা, আবৃত্তি করবেন বিশিষ্টজনরা। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। বিকেল দু’টা পর্যন্ত মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

এছাড়া বিকেল ২.৩০ মিনিট থেকে পঞ্চগড়ের গাড়াতি থেকে চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে ‘এইতো সময় বাংলাদেশ’ সরাসরি। রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে অনুষ্ঠানটির সহায়তায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়, গ্রামীণফোন ও চ্যানেল আই।
বৈশাখী টেলিভিশন
বিজয় দিবস উপলক্ষ্যে বৈশাখী টিভিতে প্রদর্শিত হবে একক নাটক ‘ডেড লাইন ৭১’। মুনতাছির বিপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন, রিচি সোলাইমান, ইন্তেখাব দিনার, শহিদুজ্জামান সেলিম। এটি প্রচারিত হবে ১৬ ডিসেম্বর রাত ৮ টায়। এ ছাড়া টেলিফিল্ম দিলশাদুল হক শিমুলের পরিচালনায় ‘একাত্তর ডিগ্রী’। এটি প্রচারিত হবে দুপুর ৩ টায়। সকাল ১০টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘রক্তাক্ত বাংলা’।
এটিএন বাংলা
মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলা বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বিশেষ দিবসের আয়োজনে রয়েছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, নাটক, ছোটদের অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, প্রামাণ্যচিত্র, কবিতা পাঠের আসর, তথ্যচিত্রসহ অন্যান্য আয়োজন। ১৬ ডিসেম্বর সকাল ৭.৩০ মিনিটে প্রচারিত হবে প্রভাতী অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’।

ইমতু রাতিশ ও ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক। অনুষ্ঠানের অতিথি কণ্ঠশিল্পী তিমির নন্দী। সকাল ৮.৩০ মিনিটে প্রচারিত হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘বিজয়ের আনন্দ’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ৯.০৫ মিনিটে প্রচারিত হবে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ। ১০.৩০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি নির্মাণ করেছে আমরা করবো জয় এর সদস্যবৃন্দ।

ড. মাহফুজুর রহমানের পরিচালনায় প্রামাণ্য অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ প্রচার হবে ১১.১৫ মিনিটে। দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘চিত্রা নদীর পাড়ে’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন মমতাজ উদ্দিন আহমেদ, তারিক আনাম খান, রওশন জামিল, তৌকীর আহমেদ, আফসানা মিমি প্রমুখ।

সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’। রাত ৮টায় প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হানিফ সংকেত। সঙ্গীত পরিবেশন করেছেন সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর এবং কুমার বিশ্বজিৎ।

৮.৪৫ মিনিটে প্রচারিত হবে আবুল হায়াতের চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘ডায়েরী ৭১’। অভিনয়ে তৌকীর আহমেদ, তারিন, খাইরুল আলম সবুজ প্রমুখ। জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রক্তিম স্বাধীনতা’ প্রচারিত হবে ১১টায়। বাপ্পা মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ ও নন্দিনী ইসলাম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী কনক চাপা, বাপ্পা মজুমদার, কণা এবং ইমরান। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ধারণকৃত এ অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করবেন।
দেশ টিভি
বিজয় দিবস উপলক্ষ্যে দেশটিভির নানা অনুষ্ঠানমালায় সাজানো হয়েছে। বিশেষ নাটক বিজয় হেয়ার ড্রেসার প্রচারিত হবে ১৬ ডিসেম্বর রাত ৭টা ৪৫ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরান ইমন, ইমরুল সাঈদ ও ইফতেখার আহমেদ ও নওশিন। অভিনয় করেছেন আবুলহায়াত, নাঈম, শবনম ফারিয়া, ওয়াসিম সিতার, শোয়েব মুনির ও আরো অনেকে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশ টিভি আয়োজন করেছে বিজয়ের গান ও কবিতার সমন্বয়ে একটি সরাসরি অনুষ্ঠান। ‘বিজয়ের দিনে’ নামের অনুষ্ঠানটিতে গান গাইবেন ডালিয়া নওশীন, আরিফ, কবিতা আবৃত্তি করবেন আশরাফুল আলম। সুমন সাহার প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ১৬ ডিসেম্বর বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে।
দীপ্ত টিভি
মহান বিজয় দিবস উপলক্ষে দীপ্ত টিভিতে ১৬ ডিসেম্বর রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বীর উত্তম শামসুল আলমের অজানা কথা’। বিশেষ প্রামাণ্যচিত্র ‘প্রবাসের মুক্তিযোদ্ধা’ প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৯টা ৩০মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিজয় দিবসবিজয়ের মাস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT