চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ছেলে অপূর্বর কষ্ট ছুঁয়ে যাচ্ছে দর্শক হৃদয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২২
বিনোদন
A A

‘নাটকটা দেখে চোখ দিয়ে পানি চলে এসেছে। প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না, ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাই ও বোনেরা। প্রবাসীরা আসলেই স্বার্থপর- তারা শুধু পরিবারের জন্য ভাবে, নিজের কথাটা একবারও ভাবে না!’ কথাটি করিম মোল্লা নামের একজন দর্শকের।

এমন অসংখ্য দর্শক এখন কাঁদছে প্রবাসী কামরুল চরিত্রে অপূর্বর অভিনয় দেখে। সিএমভি’র ব্যানারে ‘আপনজন’ নামের এই বিশেষ নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। যা ১৬ জুলাই উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলে। দুইদিনে এটির ভিউ গড়িয়েছে প্রায় ২০ লাখ! ধারণা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এটি অতিক্রম করবে কোটির ঘর।

তবে ভিউর চেয়েও লক্ষণীয় বিষয় দর্শক প্রতিক্রিয়া। যার বেশিরভাগই ব্যথিত হয়েছে পরিবারের ছোট ছেলে হয়েও প্রবাসী কামরুলের ত্যাগ এবং বঞ্চিত হওয়ার ঘটনায়। এতে অপূর্বর বিপরীতে আছেন কেয়া পায়েল। আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মারুফ মিঠু প্রমুখ।

‘আপনজন’-এ দেখা যায় একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি।

নির্মাতার ভাষ্যে, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে দারুণ ফিডব্যাক পাচ্ছি।’

নাটকটি দেখে মনোয়ার হোসেন নামের একজন দর্শক মন্তব্য করেন, ‘এই নাটকটি সমস্ত প্রবাসী ভাই-বোনদের উদ্দেশ্যে উৎসর্গ করা হোক। নাটকটি থেকে প্রবাসীদের বাস্তব শিক্ষা নেওয়া উচিৎ।এগুলিই হচ্ছে আমাদের সমাজে। ধন্যবাদ লেখক ও পরিচালক এমন বাস্তবধর্মী নাটক উপহার দেয়ার জন্যে।’

Reneta

এর বাইরে দর্শকদের বেশিরভাগ মন্তব্য, নাটকটির সিক্যুয়েল নির্মাণের জন্য। যেখানে তারা প্রবাসী কামরুলকে খুশি ও সুখী দেখতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বকেয়া পায়েলসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT