ছোট এক পরীক্ষায় জানা যাবে আপনার আয়ু! (ভিডিও)

অমরত্বের স্বপ্ন দেখেনা ক’জন? সেতো আর বাস্তবে সম্ভব নয় কিন্তু যদি জানা যায় কতদিন বাঁচতে পারবো তাহলে কেউ কেউ খুশি হলেও দুশ্চিন্তার ভাঁজ পড়বে অনেকের কপালেই।
তবু ভবিষ্যত জানার ইচ্ছে মানুষের অবিরাম। সেই ইচ্ছেটাই এবার পূরণ হবে ছোট্ট একটি বিজ্ঞান নির্ভর পরীক্ষায়। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আপনি অনুধাবন করতে পারবেন আপনার শারীরিক কর্ম ক্ষমতা সর্ম্পকে, যা আয়ু বাড়াতে ভূমিকা রাখে।
ক্লডিও গিল আরাউজো নামে ব্রাজিলের এক বিশেষজ্ঞ প্রায় ২০০০ জন রোগীর উপর এক পরীক্ষা চালিয়েছেন। কর্ম ক্ষমতা ও আয়ু সংক্রান্ত ওই পরীক্ষার ফলাফলের সঙ্গে বাস্তবতা অনেকাংশে মিলেও গেছে।
জেনে নিন কীভাবে বের করবেন আপনার আয়ু সংক্রান্ত তথ্য
ফাঁকা জায়গায় সোজা হয়ে দাঁড়ান। এই অবস্থাতেই আপনার দুই পা ক্রস করুন। এ বার দু’হাত ছড়িয়ে রেখে পা ক্রস করেই হাঁটু ভাঁজ করে আস্তে আস্তে বসুন। কিছুক্ষণ বসার পর পা ক্রস অবস্থাতেই আস্তে আস্তে উঠে দাঁড়ান।
এ বার অঙ্কের পালা।
দাঁড়ানো থেকে বসা এবং আবার দাঁড়ানো- এই পুরো পদ্ধতিটির জন্য ১০ পয়েন্ট। ৫ পয়েন্ট বসার জন্য, ৫ পয়েন্ট আবার উঠে দাঁড়ানো পর্যন্ত। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে যত বার আপনি ভারসাম্য হারাবেন তত পয়েন্ট বাদ যাবে। অর্থাৎ আপনি যদি ১ বার টাল খান। তাহলে আপনি ৯ পয়েন্ট পাবেন।
বিশেষজ্ঞ ক্লডিও ৫১ থেকে ৮০ বছর বয়সী রোগীদের ক্ষেত্রে দেখেন যারা ৮ পয়েন্ট পেয়েছেন, তাদের আয়ু সর্বাধিক ৬ বছর। আর যাঁদের পয়েন্ট ৩ বা তারও কম? তারা ভয়ানক মৃত্যুঝুঁকিতে রয়েছে।
অবশ্য কম বয়সীদের ক্ষেত্রে অঙ্কটা পুরোপুরি না মিলতেই পারে।






