অর্থনীতি

ছোট ইলিশেই ডিম

ছোট ইলিশেই ডিম

পদ্মা-মেঘনায় এখন জাল ফেললেই উঠে আসছে ইলিশ। চাঁদপুরের মাছ রপ্তানি কেন্দ্র থেকে এসব ইলিশ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন মাছ বিক্রেতারা।

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে ছোট আকারের এসব ইলিশে ডিম পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।

চাঁদপুরের মৎস্য গবেষণা ইন্সটিটিউট ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমান বলেন, পদ্মা ইলিশ মাছের বিচিত্র স্বভাবের জন্য আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে তাদের জীবন-জীবিকায় অনেক পরিবর্তনের কারণে ছোট ইলিশের ডিম পাওয়া যেতে পারে।

পদ্মা ও মেঘনায় অপূর্ণ ইলিশের ডিম পাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে ছোট ইলিশের যে ডিম দেখা দিচ্ছে সেটি গবেষণার ভাষায় নিউটিনি। ছোট ইলিশের প্রকৃত কোনো পরিবর্তনের কারণে তাদের শরীরের কোনো সমস্যা হচ্ছে কি না তা এখন পরীক্ষা করা মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

ছোট ইলিশের ডিম কেনো পাওয়া যাচ্ছে গবেষণা করে এখনি ব্যবস্থা না নিলে আগামীতে রূপালী ইলিশের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হবে বলে আশংকা করছেন ইলিশ গবেষকরা।

বিষয়:ইলিশ ইলিশ মাছ চাঁদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…