চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট্ট এক টয়লেটে পরিবার নিয়ে বসবাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ১৮, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ঘূর্ণিঝড় ফণির আঘাতে ঘর হারিয়ে ভারতের উড়িষ্যার দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছোট্ট একটি টয়লেটে বসবাস করেছেন। 

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রপাড়া জেলার রঘুদেজপুর গ্রামের ভূমিহীন খিরোদ জেনা। স্বচ্ছ ভারত মিশন কর্মসূচিতে সরকার তাকে সাত ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রস্থের একটি টয়লেট তৈরি করে দেয়।

তবে পরিবারসহ তিনি বসবাস করতেন একটি মাটির কাঁচা ঘরে। কিন্তু গত ৩ মে ঘূর্ণিঝড় ফণি তার কাঁচা ঘরটি লণ্ডভণ্ড করে দেয়। অবশ্য সরকারের দেয়া টয়লেটটি অক্ষত থাকে। এরপর থেকে সেখানেই পরিবারের নিয়ে বসবাস করছেন তিনি।

৫৮ বছর বয়সী খিরোদ জানান, ঘূর্ণিঝড়ে তার বাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু পাকা টয়লেটটি নষ্ট হয়নি। আশ্রয় কেন্দ্রে যাওয়ার দুই দিন আগে তাকে টয়লেটটি বরাদ্দ দেয়া হয়। কোথাও যাওয়ার জায়গাও নেই। তাই তিনি সেখানেই থাকছেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আমাকে পথে বসিয়ে দিয়ে গেছে। বাড়ি পুনর্নির্মাণের কোনো ক্ষমতাও আমার নেই। বাড়ি নির্মাণ বাবদ ঘূর্ণিঝড় পরবর্তী অনুদানের জন্য অপেক্ষা করা ছাড়া অন্যকোন উপায়ও নেই। কর্তৃপক্ষ আমাকে সতর্ক করলেও টয়লেটটিই আমি বাড়ি হিসেবে ব্যবহার করবো।

জেলা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক দিলীপ কুমার পরিধা বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। দ্রুতই পরিবারটির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড় ফণিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT