চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটবেলা থেকে পরস্পরকে ভালোবাসেন তৌসিফ-টয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

তৌসিফ-টয়া সম্পর্কে পরস্পরের কাজিন। দু’জনেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অন্যের পাশাপাশি থেকেছেন। এরমধ্যে তারা একে অন্যকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করেন। তবে এই ভালোবাসা কেউ কাউকে মুখ ফুটে বলতে পারেন না। এরই মধ্যে টয়ার জীবনে এন্ট্রি নেয় নতুন কেউ।

দুজনেই অনুভব করতে থাকেন তাদের না বলা ভালোবাসা। এসময় তৌসিফ-টয়া দুজনের পরিবার তাদের মেলামেশা নিয়ে নানা ক্রাইসিস উঠে আসতে থাকে। গল্প গিয়ে পৌঁছায় চরম উত্তেজনায়।

এমনটা দেখা যাবে ‘ভালোবাসা এমনই’ নামে একটি নাটকে। যেটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। নির্মাতা জানান, তৌসিফ-টয়ার এ নাটকের বাকি অংশ জানতে হলে ‘ভালোবাসা এমনই’ নাটকটি দেখতে হবে।

তৌসিফ মাহবুব এবং লাক্সতারকা টয়া দুজনেই ছোটপর্দায় জনপ্রিয় মুখ। এর আগে অনেকগুলো নাটকে তারা একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন এ নাটকে কাজ করলেন তারা। যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা মাহমুদ মাহিন।

দুজন কাজিনের গল্পে নির্মিত ‘ভালোবাসা এমনই’ গল্পে কাজ করে বেশ তৃপ্ত টয়া। বললেন, আমাদের চারপাশে এমন গল্প প্রায় দেখা যায়। এই গল্পটিতে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। এখানে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর তৌফিস আমার বন্ধু। তার সঙ্গে আমার রসায়ন দর্শকরা সবসময় গ্রহণ করেছেন। ভালোবাসা দিবসে বেশ কিছু কাজ করেছি। তার মধ্যে এটি অন্যতম।

তৌসিফ-টয়া ছাড়াও ‘ভালোবাসা এমনই’ নাটকে অভিনয় করেছেন শামিমা নাজনিন। এ নাটকের ইউটিউব পার্টনার রসগোল্লা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টয়াতৌসিফ মাহবুবনাটকভালোবাসা দিবসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT