চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটবেলার ক্রিকেট খেলা

মাহবুব রেজামাহবুব রেজা
৭:১৩ অপরাহ্ন ২২, জুন ২০১৯
শিল্প সাহিত্য
A A

এক
ছোটবেলায় পুরান ঢাকার চিপা চাপা গলি ঘিঞ্জিতে আমরা পোঙটা পোলাপাইনের দল সকাল নেই, দুপুর নেই, বিকাল নেই মনের ফুর্তিতে ইটার টুকরা-মুকরা কোনো রকমে একটার ওপর একটা জোড়া দিয়ে উইকেট বানিয়ে মনের আনন্দে দেদারসে ক্রিকেট খেলতাম।

ঐ সময় ক্রিকেট খেলায় না ব্যাটিং না বোলিং কোনটাতেই আমি খুব একটা ভালো ছিলাম না।  তারপরও মহল্লার বন্ধু কিংবা বড় ভাই-বেরাদররা যখন খেলার আয়োজন করত তখন আমার মধ্যে কাজ করত সীমাহীন আগ্রহ আর উৎসাহ। আমাকে দলে ভেড়ানোর জন্য দুই দলের ভেতর ‘কুস্তাকুস্তি’ ধরনের উত্তেজনায় আমি মনে মনে বিগলিত হইতাম আর ভাবতাম, আহা! আমি যেন কত না ভালো একখান খেলোয়াড়!

সারা খেলায় আমি না ব্যাটিং না বোলিং কোনো কিছুতেই তেমন সাফল্য দেখাতে না পারলেও মনের আনন্দে খেলা জুড়ে বেকার খাটতে পারতাম।  খেলার মধ্যে বল সীমানার বাইরে চলে গেল তো আমি সুপারম্যানের মতো গিয়ে সেই বল খুঁজে পেতে নিয়ে আসতাম।  বল রাস্তার পাশের ময়লা পানির বড় ড্রেনে গিয়ে পড়লে কেউ তুলতে চাইত না আমি তখন আবাবিল পাখির মতো উড়ে গিয়ে ঝপ করে সেই বল নিয়ে আসতাম।

কেউ হয়ত এমন জান পরাণ উজার করে শরীরের সমস্ত শক্তিতে ছক্কা মারল যে বলের কোনো হদিসই কেউ দিতে পারল না।  কই গেল বল- কই গেল বল।
বলের অভাবে যখন সবাই খেলা গুটিয়ে নেয় নেয় অবস্থা তখন আমি কিন্তু ঠিকই খুঁজে খুঁজে নিয়ে আসতাম সেই বল। বলে পেয়ে সবাই খুশি।

পুরো খেলা জুড়ে আমার একমাত্র কাজ ছিল বীর বিক্রমে ‘বেগার খাটা’ আর আকামের কামে দৌড়াদৌড়ি করা।

আমার ওরকম ‘বেক্কইল্যা পারফর্মেন্স’ এ দলের অন্যান্যরা নির্মল আনন্দ উপভোগ করত।  আমিও তাই ভাবতাম।  কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে মাঝে মাঝে আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ সেই সময়ে আমাকে উপদেশ দিয়ে বলত,
‘ আরে ব্যাটা বেক্কল, একটু চালাক চতুর হ নাইলে তো জীবনে মারা পড়বি…’

Reneta

দুই
বয়স হয়েছে ঢের।
ক্রিকেট খেলায় ছোটবেলার সেই অসাধারণ ‘বেক্কইলা পারফর্মেন্স’ আমি এখনো নিষ্ঠার সঙ্গে ধরে রেখেছি…

Jui  Banner Campaign
ট্যাগ: সুপারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT