চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোঁয়া পরিবহন থেকে রেইনট্রি হোটেল, প্রত্যেক স্থানেই ধর্ষকের চলাচল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা মারাত্নভাবে বেড়ে গেছে। একের পর এক খবরের কাগজে, সোস্যাল মিডিয়া চোখ রাখলেই ধষণের খবর চোখে পড়ে।

ভারতে নির্ভয়াকে চলন্ত বাসে একই কায়দায় ধর্ষণ করা হয়েছিলো, যেমনটি করা হয়েছে টাইঙ্গালের রুপার সঙ্গে। কয়েকদিন আগে নারায়নগঞ্জ চলন্ত ট্রাকে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করলো চালক-হেলপার। এর আগে রেইনট্রি, কুমিল্লা তনু হত্যা আমাদের বিবেকে নাড়া দিলেও অপরাধীরা এখনো বিচারের আত্ততায় খুব কম এসেছে।

পাশবিক ঘটনাগুলোর তীব্র ঘৃণা ও উদ্বেগ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক  তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন:

একটা বাসে নারী-পুরুষ কত যাত্রীই থাকে। বাসের ড্রাইভার-কর্মচারীরা লোক উঠায়-নামায়। এটাই তাদের কাজ। এটাই তাদের সেবা। বিনিময়ে তারা বেতন পায়। এভাবেই তারা সকাল সন্ধ্যা, কখনোবা রাত পার করে। কাজশেষে যে-যার গৃহে চলে যায়। কেউ স্ত্রী-সন্তানের কাছে, কেউ মা-ভাই-বোনদের কাছে। অন্য পাঁচটা মানুষের মতোই তারা খেটে খাওয়া বা পরিশ্রমী মানুষ। মানুষকে নিয়ম করে গন্তব্যে পৌঁছে দেয়া কম পুণ্যের কাজ নয়। যেমন করে কৃষক অন্যের জন্য ফসল ফলায়, শ্রমিক অন্যের জন্য উৎপাদন করে। কিংবা শিক্ষক অন্যেক জ্ঞানের সূত্র ধরিয়ে দেয়। ব্যবসায়ী অন্যের জন্যই প্রয়োজনীয় দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় বা দোকানে পসরা সাজায়। বাসের কর্মচারীর কাজ কম পুণ্যের নয়।

কিন্তু একদিন তারা অন্য মানুষ হয়ে যেতে পারে। একে একে যাত্রীরা নেমে গেল। হয়তো শেষ যাত্রী কোনো মেয়ে, কোনো তরুণী। আর কেউ নেই, মেয়েটি এবং বাসের কর্মচারীরা। সময় সন্ধ্যা কিংবা রাত। বাস একটা পরিসর, দেয়ালঘেরা পরিসর। এবার সেই খেটেখাওয়া পুণ্যবান সাধারণ কর্মচারীরাই পুরুষরূপে আবির্ভূত হয়। তাদের মধ্যে ঘাপটি মেরে থাকা ধর্ষক জেগে ওঠে। কর্মচারী চার বা পাঁচজনেরেই এই রূপান্তর ঘটে। তারা কেবল চোখাচোখি করে নেয় একবার। তারা মানুষ থেকে দানবে রূপান্তরিত হয়।
ছোঁয়া পরিবহন থেকে রেইনট্রি হোটেল, প্রত্যেক স্থানেই ধর্ষকের চলাচল। তাদের বেশবাশ মানুষের, কিন্তু যেকোনো সামান্য অনুকূল পরিবেশ জুটে গেলে তারা ধর্ষকে রূপান্তরিত হয়।
কিছু মানুষ অবশ্য অনূকূল পরিবেশ পেলেও দণ্ডায়মান ধর্ষক সত্তাকে নিরস্ত্র করতে সমর্থ হয়। আমরা তাদের মানুষ বলি।
কিন্তু প্রত্যেক পুরুষমানুষই সম্ভাব্য ধর্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণধর্ষণরেইনট্রি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার রূপরেখায় নির্বাচন হতে হবে: খন্দকার মাহবুব

পরবর্তী

ঈদুল আজহার প্রকৃত ত্যাগ ও বাঙালির ঈদ আনন্দ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার প্রকৃত ত্যাগ ও বাঙালির ঈদ আনন্দ

মেসি একদল ফুটবলারের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিমানী ক্ষুদে ভক্তকে বুকে জড়ালেন মেসি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT