চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছেলে-মেয়ে ও স্ত্রীকে খুন করা হলো, আমাকে পাওয়া যাবে রেললাইনে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর দক্ষিণখানে দুই শিশু ও তাদের মায়ের লাশ উদ্ধারকালে ঘটনাস্থলে একটি ডায়েরিও পাওয়া গেছে। ওই ডায়েরিতে লেখা আছে, ‘ছেলে-মেয়ে ও স্ত্রীকে খুন করা হলো, আমাকে পাওয়া যাবে রেললাইনে’।

পুলিশ ও স্বজনদের ধারণা, এ হত্যাকাণ্ডে রকিব উদ্দিন ভূইয়া জড়িত। স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর তিনি নিজেই হয়তো ডায়েরিতে এসব লিখে পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ডায়েরির লেখাটি রকিব উদ্দিনের হাতের কিনা, তা নিশ্চিত হতে সিআইডির হস্তরেখাবিদদের সহায়তা নেবে পুলিশ। আর তদন্তের অংশ হিসেবে ডায়েরিটিও জব্দ করেছে পুলিশ।

শনিবার দক্ষিণখান থানায় মামলা করেছেন নিহত ওই নারীর ভাই মুন্না রহমান। মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে সন্দেহের তীর ছুড়ে দেওয়া হয়েছে ভগ্নিপতি রকিবের দিকে।

গত শুক্রবার রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে প্রেমবাগান এলাকার একটি বাড়ির বাড়ির চতুর্থ তলা থেকে রাকিব উদ্দিন ভূঁইয়া নামে টিঅ্যান্ডটি বোর্ডের এক সহকারী প্রকৌশলীর দুই শিশু সন্তান ছেলে ফারহান উদ্দিন খান (১২), মেয়ে লাইভী ভূঁইয়া (৩) এবং স্ত্রী মুন্নী বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুন্নির মাথায় আঘাত করে এবং তার দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মুন্নির লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে, যা জব্দ করেছে পুলিশ। এখন ওই ভবনের চারটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

অন্যদিকে গতকাল বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে মুন্নি, ফারহান ও লাইবার লাশের ময়নাতদন্ত শেষে রাতে তাদের বনানী কবরস্থানে দাফন করা হয়।

Reneta

পুলিশ জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা অথবা তিন জনকে হত্যার পর রকিবকে কেউ অপহরণ করেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। রকিবকে ফাঁসাতে কেউ ডায়েরিতে এসব কথা লিখেছে কিনা, সেই বিষয়ও সন্দেহে রেখে চলছে তদন্ত।

পুলিশের এক কর্মকর্তা জানান, আত্মীয় স্বজনরা জানিয়েছে রকিব উদ্দিন ঋণগ্রস্ত ছিলেন। বড় অঙ্কের ঋণ। এ কারণেই হতাশায় তিনি স্ত্রী ও সন্তানদের হত্যা করেছেন বলে তাদের ধারণা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান প্রাথমিকভাবে ধারণা করছি, রকিব উদ্দিন এ খুনের সঙ্গে জড়িত। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজধানীতে ট্রিপল মার্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT