চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলে কাছে না থাকায় জন্মদিন পালন করছেন না ওমর সানি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১২:৪০ অপরাহ্ণ ০৬, মে ২০১৬
বিনোদন
A A

একমাত্র ছেলে ফারদীন কাছে নেই বলে জন্মদিন উদযাপন করছেন না ঢালিউডের একসময়ের ড্যাসিং হিরো ওমর সানি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফিল্ম কানেকশন ফিল্ম ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি ব্যাচেলর কোর্সে ভর্তি হয়েছেন ফারদীন। আর সে কারণে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই বলে চ্যানেল আই অনলাইনকে জানান ওমর সানি।

ওমর সানি বলেন, প্রতিবছর জন্মদিনে ছেলেটা পাশে থাকে আর এবারের জন্মদিনে ছেলেটা নেই, তাই কোনো কিছু করছি না। পরিবারের সবাইকে বলে দিয়েছি কোনো রকম পরিকল্পনা যেন জন্মদিন নিয়ে না থাকে। তবে সকালে ঘুম থেকে উঠে ফারদীনের সঙ্গে কথা বলেছি। মেয়েটা উইশ করেছে তাতেই হয়ে গেছে। আসলে বাবা-মায়ের পাশে ছেলে-মেয়ে থাকলে আর কিছু দরকার হয় না।

দীর্ঘদিন পর মৌসুমীর সঙ্গে জুটি বেধে কাজ করার প্রসঙ্গে জানতে চাইলে রোমান্টিক হিরো বলেন, আমার খুব কাছের বন্ধু পরিচালক বদিউল আলম খোকন ‘হারজিত’ নামে একটি সিনেমা নির্মাণ করবেন আমাদের নিয়ে। ছবিটি নিয়ে শুধু কথা হয়েছে তবে মৌসুমী এবং আমি কেউ এখনো চুক্তিবদ্ধ হয়নি। তবে আমরা অভিনয় করলে অবশ্যই খুব লাগবে দর্শকের।

জনপ্রিয় অভিনেতা ওমর সানি ৬ মে খুলনায় জন্মগ্রহণ করেন অনেক চড়াই-উৎরাই পেরিয়ে পারদর্শী ওমর সানীর চলচ্চিত্রে অভিষেক ঘটে শেখ নজরুল পরিচালিত ‘চাঁদের আলো’ চলচ্চিত্রের মাধ্যমে।

এই ছবির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এর পরই মূলত দেশী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে দর্শক হৃদয়ে জায়গা তৈরি করে ফেলেন আজকের ওমর সানি। এরপর তিনি একে একে কাজ করেন ‘কুলি’, ‘প্রেম প্রতিশোধ’, ‘দোলা’সহ আরো অনেক দর্শকপ্রিয় ছবিতে। ওমর সানীর সহধর্মিণী চিত্রনায়িকা মৌসুমী। এই তারকা দম্পতি জুটি নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম ছিল।

‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি এবং মৌসুমীর পরিচয় পরিণয়ে গড়ায়। সানী ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়িকা মৌসুমীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইজা (মেয়ে) নামে দুই সন্তান রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানিঢালিউডনায়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT