চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের সঙ্গে বাবা দিলদারের বিচার করতে হবে

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
৮:৪০ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৭
মতামত
A A

কী দম্ভ আপন জুয়েলার্সের দিলদার হোসেন সেলিমের! তার ছেলে ধর্ষণ করেছে, এটা কোনো ব্যাপারই না তার কাছে। তিনি একটি দৈনিককে বলেছেন- ‘আরে মিয়া, আমার পোলা আকাম (ধর্ষণ) করছে তো কি হইছে। জোয়ান পোলা একটু-আধটু করবোই। আমিও তো করি। আমার যৌবন কি শেষ হয়ে গেছে? আমি এখনও বুড়া হইনি।’

এই হচ্ছেন বাবা। ‘গর্বিত’ বাবা। তাকে সোনার মেডেল দেয়া উচিত। তাকে আরো যা যা দেয়া যায় সব দেওয়া উচিত। কতটা আত্ম-অহংকারী আর ক্ষমতাশালী হলে এভাবে কথা বলতে পারে। কতটা ‘পারভার্টেড’ হলে খোলামেলাভাবে একজন সাংবাদিককে এ কথা বলতে পারে। তার এভাবে বলার পেছনে অনেক কারণ থাকতে পারে। সে জানে তার ছেলের এই অপকর্ম কোনো ঘটনাই না। ছেলে এগুলো হরহামেশাই করে থাকে। বাবা নিজেও এসব অপকর্ম করে বেড়ায়। তার ছেলে নিজেও বলেছে, এরকম কাজ এর আগেও অনেক করেছে।

আমরা কোন সমাজে বাস করি? যেখানে একজন বাবা তার ছেলের অপকর্মের কথা বলতে গিয়ে নিজের চরিত্রকে উন্মোচন করতে কোনো দ্বিধাবোধ করে না! আর তার এই দম্ভের পেছনে রয়েছে কোন প্রভাবশালী ব্যক্তি? তাকে খুঁজে বের করা দরকার। কার জোরে সে এরকম কথা বলতে পারে জনসমক্ষে! ধর্ষণ ঘটনার পরে অনেক ক্ষোভ প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বলেছেন তারা আপন জুয়েলার্সকে বয়কট করবে। এসব আবেগ একসময় থেমে যাবে। ভুলে যাবে কালের হাওয়ার ধাক্কায়, জীবনের বাস্তবতায়। কিন্তু আদৌ কি প্রকৃত বিচার হবে ধর্ষকদের?

আমরা সব মেনে নেই। মেনে নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছি। কারণ আমাদের বিচার ব্যবস্থায় অনেক ফাঁক রয়েছে। সেই আইনের ফাঁক ফোকর গলে একদিন ধর্ষণের দায়ে অভিযুক্তরা বেরিয়ে আসবে। আমরা টের পাবো না, বা জানবোও না। কারণ তাদের বাবার রয়েছে কাড়ি কাড়ি টাকা। তাদের জেলখানায় থাকতে হবে না। অসুখের কথা বলে তারা মাসের পর মাস কাটাবে কোনো অভিজাত হাসপাতালে, আরাম আয়েশে। এ দেশে তো এরকম ঘটনা ঘটছেই, পত্রিকা খুললেই দেখা যায়।

প্রভাবশালী অপরাধীরা থাকছে হাসপাতালে। পরে পত্রিকায় খবর হওয়ার পর আবার জেলখানায় চলে যাচ্ছে। এটা কি মেনে নেয়ার মত ঘটনা? আমরা চাই, শুধু ছেলে না, ছেলের বাবা, যিনি বলতে পারেন তার জোয়ান পোলা এরকম একটু-আধটু করতে পারে। তার বিচার হওয়া দরকার। কারণ এ রকম বাবার রক্তের ধারা প্রভাবিত তার ছেলের শরীরে। সুতরাং ছেলে তো বাবার মতই হবে। বাবার যত খারাপ গুণ, বলা যায় ‘উত্তরাধিকার’ সূত্রেই ছেলে পাবে। আর তার খেসারত দিতে হয় বহু নারীকে।

এ দেশের আইনজীবীদের কাছে দাবি, এরকম অপরাধীদের পক্ষে আপনারা কাজ করবেন না। কারণ আজ তারা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর সর্বনাশ করেছে। আপনারা অর্থের বিনিময়ে তাদের পক্ষে কোর্টে সাফাই গাইছেন। কাল ছাড়া পেয়ে আপনার ঘরের মেয়ে বা বোনের সর্বনাশ করবে না, সেই কথা কি নিশ্চিত করে বলতে পারেন?

Reneta

সবশেষে দেশের সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, এই বাবা দিলদার হোসেন সেলিমের বিচার হওয়া দরকার। কতটা দম্ভের সাথে বলেছেন, জোয়ান পোলা একটু আধটু তো করবোই। আমাদের দেশের মানুষ এখনো নৈতিক মূল্যবোধের প্রতি বিশ্বাসী। এখনো আমরা ইউরোপ-আমেরিকার মত হইনি। যেখানে একজন বাবা এরকম কথা বলতে পারে অবলীলায়।

আমরা সাধারণ মানুষ অপেক্ষায় থাকলাম এই আশায়, আমাদের বিচার ব্যবস্থা এই পারভার্টেড বাবার বিচার করবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণবনানীতে ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষার রোডম্যাপ প্রণয়নে সুপারিশ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিলেন ধান কাটার ৫ শ্রমিক

মে ১৩, ২০২৬

ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

মে ১৩, ২০২৬

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT