চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারী নিহতের ঘটনায় আটক ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানী বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু নামের এক নারীকে পিটিয়ে মারার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে রোববার রাতে তাদের আটক করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

আটককৃতরা হলো, জাফর, বাপ্পী ও শাহীন। বাড্ডা এলাকার আশপাশ থেকেই তাদের আটক করা হয়।

রফিকুল ইসলাম বলেন, রেনুকে পেটানোর ঘটনায় মূল আসামি হিসেবে হৃদয় নামে একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রোববার রাত ৮টায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুকে তার গ্রামের বাড়ি আঙ্গিনায় বাবার কবরের পাশে দাফন করা হয়।

নিহত রেনু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর সোনাপুর গ্রামের বাসিন্দা। সে একই এলাকার আলাউদ্দিন মাঝি বাড়ির মৃত আব্দুল মান্নানের মেয়ে।

Reneta

 গত শনিবার সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে রেনু নামে ওই নারীকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নিহতের মরদেহ শনাক্ত করেন তার ভাগিনা ও বোন রেহানা। তারা জানান, নিহতের নাম তসলিমা বেগম রেনু। তার ১১ বছরের এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে রয়েছে। আড়াই বছর আগে তসলিম উদ্দিনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলেমেয়েকে নিয়ে মহাখালী ওয়ারলেস এলাকায় একটি বাড়িতে থাকতেন তিনি।

নিহতের ভাগিনা নাসির উদ্দিন বলেন, ‘রেনু কিছুটা মানসিক রোগে ভুগছিলেন। চার বছর বয়সী মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য তিনি এক স্কুল থেকে আরেক স্কুলে ঘুরছিলেন। এ কারণেই হয়তো তিনি বাড্ডার ওই স্কুলটিতে যান।’

এ ঘটনায় শনিবার বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নাসির উদ্দিন। মামলায় বলা হয়েছে, অতর্কিতভাবে ওই নারীকে স্কুলের অভিভাবক, উৎসুক জনতাসহ অনেকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছেলেধরা সন্দেহে নারী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT