চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছেলেদের সন্ধান পেতে হুজুরের কাছে যেতে বলেছিলেন ওসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ওসি সাহেব বাড়িতে এসে বলেছিলেন, শিশুদের সন্ধান পেতে হুজুরের কাছে যেতে। ঝাড়ফুঁক করাতে স্থানীয় বাজার ও মেলায়ও খোঁজ নিতে বলেছিলেন ওসি। – এমনটি বললেন খুন হওয়া শিশু শুভর পিতা ওয়াহিদুর রহমান।

ওসির পরামর্শে ছেলেদের সন্ধান পেতে স্থানীয় এক মাওলানার কাছে গিয়েছিলেন আরেক খুন হওয়া শিশু তাজেলের পিতা আব্দুল আজিজ। ৪ শিশুর সন্ধান পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছিলেন ওই মাওলানা। তবে এই শিশুদের আর জীবিত পাওয়া যায়নি।

বুধবার সকালে বাড়ির পাশের একটি হাওর থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় তাদের মরদেহ।

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রটিকি গ্রামের এই ৪ শিশু হত্যার ঘটনাটি এখন দেশজুড়ে আলোচনায় উঠে এসেছে।

বৃহস্পতিবার সুন্দ্রটিকি গ্রামে এসে স্থানীয়দের সাথে সিলেট টোয়েন্টিফোর.ডটকমের প্রতিবেদকের সঙ্গে আলাপে ওঠে এসেছে পুলিশের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ। নিখোঁজের অভিযোগ পাওয়ার পরই পুলিশ তৎপর হলে শিশুদের জীবিত উদ্ধার করা সম্ভব হতো বলে মনে করেন অনেকে।

দায়িত্ব অবহেলার অভিযোগ অস্বীকার করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোশরাফ হোসেন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরই তাদের বাড়িতে গিয়েছি। বিভিন্ন জায়গায় শিশুদের সন্ধান পেতে তৎপরতা চালিয়েছি।

Reneta

শুভর পিতাকে হুজুরের কাছে যাওয়ার পরামর্শ দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, আমি তাদের আত্মীয়স্বজনদের বাড়ি ও বাজারে খোঁজ নিতে বলেছি।

তবে স্থানীয় ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মতচ্ছির আলী বলেন, অভিযোগ পেয়ে পুলিশ বাড়িতে এসে খোঁজ নিলেও শিশুদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি। নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম জানানো হলেও পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও করেনি।

কেবল সমালোচনা না করে ৪ শিশুর খুনিদের গ্রেফতারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন। তবে কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার খেলতে গিয়ে বাড়ির পাশের মাঠ থেকে নিখোঁজ হয়েছিলো জাকারিয়া শুভ, মনির মিয়া, তাজেল মিয়া ও ইসমাইল মিয়া। পঞ্চায়েত নিয়ে বিরোধ থেকেই শিশুদের হত্যা করা হয় বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় বুধবার প্রধান অভিযুক্ত আব্দুল আলী ও তার ছেলে জুয়েলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হবিগঞ্জ-শিশু নিখোঁজহবিগঞ্জ-শিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT