চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেদের শেষ মেয়েদের শুরু

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:০৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
নিজস্ব বাসে চড়ে মিরপুরে এসে দলবদলে অংশ নেয় বিকেএসপির মেয়েরা

নিজস্ব বাসে চড়ে মিরপুরে এসে দলবদলে অংশ নেয় বিকেএসপির মেয়েরা

অনিশ্চয়তার দোলাচল ছিল। নেমেছিল হতাশার অন্ধকার। দেশের নারী ক্রিকেটারদের রুটি-রুজির একমাত্র উৎস ঢাকা প্রিমিয়ার লিগ হবে তো! গেল দুই মাস ধরে এমন জিজ্ঞাসায় ভারী হয়ে উঠেছিল মিরপুরের আকাশ। অবশেষে কেটেছে অনিশ্চয়তার মেঘ। দেরিতে হলেও মাঠে গড়াচ্ছে মেয়েদের ওয়ানডে সংস্করণের লিগ। শনিবার সম্পন্ন হয়েছে দলবদল।

আগামী ২৩ এপ্রিল শেষ হবে ছেলেদের প্রিমিয়ার লিগ। তার দু’দিন পর ২৫ এপ্রিল থেকে শুরু হবে মেয়েদের লিগ। অংশ নেবে ১০টি দল। শুরুর দিকের ম্যাচগুলো হবে বিকেএসপির তিনটি মাঠে। মাশরাফীবাহিনী আয়ারল্যান্ড সফরে চলে গেলে মেয়েদের কিছু ম্যাচ হতে পারে শের-ই-বাংলা স্টেডিয়ামে। লিগের আয়োজক কমিটি ভেন্যু হিসেবে মিরপুরকে চেয়ে চিঠি দিয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটির কাছে।

মাঠ স্বল্পতার কারণে থমকে ছিল মেয়েদের চলতি মৌসুমের লিগ আয়োজন। গত ২৫ ফেব্রুয়ারি ছেলেদের প্রিমিয়ার টি-টুয়েন্টি ও  ৮ মার্চ থেকে প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় মাঠ সংকটে পিছিয়ে যায় মেয়েদের লিগ। এই বিরতিতে মার্চের শুরুতে কক্সবাজারে জাতীয় লিগে অংশ নেয় আটটি বিভাগীয় দল। সেখান থেকে বাছাইকৃত ৫২ জন ক্রিকেটারকে নিয়ে ৭ থেকে ১২ এপ্রিল রংপুরে চারটি দলের একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। যেখানে ছিলেন জাতীয় দলের ভারতীয় কোচিং ইউনিট।

মিরপুরের মিডিয়া সেন্টারে দলবদলে অংশ নিতে আসা বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার লতা মন্ডল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘খেলার মধ্যে থাকলেও আমাদের হেড কোচ অঞ্জু জৈন যার যে সমস্যা সেটি ধরিয়ে দিয়েছেন। যেটি আমরা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করতে পেরেছি। টি-টুয়েন্টি শেষ হতেই ওয়ানডে লিগ শুরু হচ্ছে। এটা আমাদের খুব কাজে দেবে।’

মিরপুরের মিডিয়া সেন্টারে চলছে দলবদল

‘শুরুতে প্রিমিয়ার লিগে ছয়-সাত দলের অংশগ্রহণ ছিল। এখন কিন্তু দশটা টিম চলে এসেছে। তাতে আমাদের ম্যাচ বেড়েছে। আশা করি সামনে আরও দল বাড়বে। তাহলে আমাদের জন্য অনেক ভাল হবে। আমরা আর কত দিন খেলব? আমাদের পরের ব্যাচ তৈরি করার জন্য বিসিবি চেষ্টা করছে। এটা ভাল দিক। সম্ভবত মেয়েদের ‘এ ’ দল গঠন করা হচ্ছে।’

মেয়েদের ঘরোয়া ক্রিকেট চালু রাখা গেলেও আন্তর্জাতিক ব্যস্ততা নেই লম্বা সময় ধরে। ২০১৯ সালে কোনো ম্যাচ খেলারই সুযোগ পায়নি রুমানা-জাহানারা-সালমারা! ২০১৮ সালের ১৮ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই শেষ! পাঁচ মাস হল ম্যাচ পায়নি টিম টাইগ্রেস। অপেক্ষা দীর্ঘ হচ্ছে আরও। জুলাইয়ে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিকরা দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল করে দিয়েছে।

Reneta

বিসিবির ওমেন্স উইংয়ের ইনচার্জ নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘পাকিস্তান সিরিজ বাতিল করায় আমরা বিকল্প একটি দেশে সফরের কথা ভাবছি। এ ব্যাপারে আলাপ-আলোচনা চলছে।’

সেপ্টেম্বরে স্কটল্যান্ডে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। তার আগে বাংলাদেশ ‘এ’ দল যাবে সাউথ আফ্রিকায়। নাজমুল আবেদীন জানান, ‘প্রিমিয়ার লিগ শেষে দীর্ঘমেয়াদী ক্যাম্প করার কথা ভাবা হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগদলবদললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT