চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে ম্যানইউতে দেখতে চান রোনালদোর মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের সময় যতো এগিয়ে আসছে, ততোই নিত্যনতুন খবরের শিরোনাম হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি রিয়াল ছাড়ার ইঙ্গিত দেয়ার পর আপাতত খবর, তাকে পেতে দলবদলের বাজারে মরিয়া হয়ে নামছে পিএসজি। কিন্তু তাকে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেই দেখতে চান তার মা।

যেখান থেকে রোনালদো তারকা হয়ে উঠেছিলেন সেই ম্যানইউতে ছেলেকে দেখলে খুশি হবেন দেলোরেস অ্যাভেইরা।

ইতালির কয়েকটি পত্রিকার দাবি, রোনালদোকে পেতে ৫২০ কোটি ডলার দিতে প্রস্তুত পিএসজি। বার্সেলোনায় এই পরিমাণ টাকাই পাচ্ছেন লিওনেল মেসি।

এর মধ্যেই একটি ফরাসি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে রোনালদোর মা দেলোরেস অ্যাভেইরা বলেন, ‘আমি প্যারিসকে ভালোবাসি। এখানে আসতে সবমময়ই ভালো লাগে। সবশেষবার রোনালদো যখন ব্যালন ডি’অর জেতে, তখন এখানে এসে দারুণ অভ্যর্থনা পেয়েছিলাম।’

যদি পিএসজিতে সই করেন রোনালদো? এমন প্রশ্নের জবাবে অ্যাভেইরার জবাব, ‘সে পিএসজিতে সই করলে আমার খারাপ লাগবে না। তবে যদি জিজ্ঞেস করেন তার কোথায় সই করা উচিত? তাহলে বলব ম্যানচেস্টার ইউনাইটেড।’

রোনালদো পিএসজিতে সই করলে দুই রকম সমস্যা। এক. রোনালদোকে নিলে নেইমারকে ছাড়তে হবে। ব্রাজিল তারকাকে আবার প্রবলভাবে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। দুই. রোনালদোকে রিয়াল থেকে বের করে আনতে যে পরিমাণ ট্রান্সফার ফি দিতে হবে, সেটা পিএসজি দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যদিও অর্থের চেয়ে উয়েফার বিধি-নিষেধের মারপ্যাঁচই বেশি।

Reneta

শোনা যাচ্ছে রিয়াল কর্মকর্তারা রোনালদো এবং গ্যারেথ বেলকে বিক্রি করে নেইমারকে দলে নিতে চাচ্ছেন। এর অবশ্য উল্টো দিকও আছে। বিশেষ করে রোনালদোকে নিয়ে। পর্তুগিজ তারকাকে ছেড়ে দিলে মার্কেটিং ও স্পন্সরশিপ নিয়ে চাপে পড়বে রিয়াল। সেই ক্ষতি রিয়াল পুষিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইউরোপের বড় বড় কয়েকটি ক্লাব।

কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর রোনালদো বলেন, ‘রিয়ালে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল।’ রোনালদোর এই ’ছিল’ নিয়েই প্রশ্ন উঠে যায়। এরপর আর কোনো জবাব দেননি সিআর সেভেন।

এরমধ্য আবার রিয়ালের নতুন মৌসুমের জার্সি উন্মোচন নিয়ে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে আশ্চার্যজনকভাবে নেই রোনালদো। তারপর থেকেই রিয়ালে তার ভবিষ্যত নিয়ে নানা জন নানা কথা বলছেন। সব মিলিয়ে বিশ্বকাপের আগে রোনালদোর দলবদল নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’!

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT