চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে খুন করে নিজের ফাঁসি চাইলেন পাষন্ড পিতা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৬, মে ২০২২
জনপদ, যশোর
A A
অভিযুক্ত ব্যক্তি ও পুলিশ সদস্যের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়ার পূর্বপাড়ায় রুহুল আমিনকে (১৪) শ্বাসরোধ করে ও বিদ্যুৎস্পৃষ্টে নির্মমভাবে হত্যা করেছে তার পাষন্ড পিতা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পিতা নুরুল ইসলামকে এলাকাবাসীর সাহায্যে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। আটক নুরুল পুলিশের কাছে ছেলেকে হত্যার কথা স্বীকার করে শান্তি হিসেবে নিজের ফাঁসি চাইছে। তবে নুরুল ইসলাম মাঝে মধ্যে মানসিক সমস্যা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

চাঁদপাড়ার ইউপি সদস্য আক্তার হোসেন জানান, নুরুল ইসলামের দুই ছেলে এক মেয়ে। মেয়ে শ্বশুর বাড়িতে আছে। আর তার স্ত্রী সান্তনা পিতার বাড়িতে গেছেন। ছোট ছেলে স্থানীয় মাদ্রাসায় থাকে। রাতে নুরুল ইসলাম ও তার ছেলে লেদ শ্রমিক রুহুল আমিন (১৪) বাড়িতে ছিলেন।পরে কোন এক সময় রুহুল আমিনকে হত্যা করে ঘরের মধ্যে রেখে ফেলে রাখে তার পিতা। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা ভোরে তার বাড়িতে আসে। এসময় শ্বাসরোধে ও বিদ্যুৎ স্পৃষ্টে তার ছেলেকে হত্যা করেছে বলে জানায়। বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর কোতয়ালি থানার এসআই ও  সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের এস আই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Banglabid

ছেলে হত্যার পর মানসিক ভারসাম্য হারানো অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, নিজের জমি বিক্রি করে ৪১ লাখ টাকা পরিবারের জন্য দিয়েছি। আমি এখন আর পরিশ্রম করতে পারি না। স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমাকে আর চায় না। এরা সবাই মিলে আমাকে সবসময় ঠিকমত খেতে দিতো না। উঠতে বসতে তারা আমাকে অমানবিক নির্যাতন চালাতো। তাই প্রথমে আমার ছেলেকে হত্যা না করে কোনো উপায় ছিলো না।

ঘটনাস্থলে যেয়ে কোতয়ালী থানার এসআই ফজলুর রহমান জানান, আটক নুরুল ইসলাম তার ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। নিহতের গলায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন এবং বিদ্যুৎস্পৃষ্টের আলামত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

স্থানীয়রা জানায়, নুরুল ইসলামের অনেক সম্পত্তি ছিল। সে তার অধিকাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছে। কয়েক বছর আগে কিছু সম্পত্তি দুই ছেলের নামে লিখে দিতে বাধ্য করেছে। এরপর থেকে তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দিয়ে আসছিল।

Reneta

যশোর কোতয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেছেন, পারিবারিক কলেহের জের ধরে নুরুল ইসলাম, তার ছেলে রুহুল আমিনকে হত্যা করেছে বলে প্রাথমিক পর্যায়ে জেনেছি। বিস্তারিত পরে জানা যাবে প্রকৃত পক্ষে কী হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যারিয়ারে দর্শককে কখনোই হলে এনে হতাশ করিনি: চঞ্চল চৌধুরী

পরবর্তী

সাতশ টাকায় কৃষক ধান বিক্রি করবেন; এটা হতে পারে না: খাদ্যমন্ত্রী

পরবর্তী
খাদ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, কৃষকদের ধান বিক্রির বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতশ টাকায় কৃষক ধান বিক্রি করবেন; এটা হতে পারে না: খাদ্যমন্ত্রী

সিয়াম পাপপুণ্য বিষয়ক আলোচনা করছেন, বাংলায় সংবাদ প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাপপুণ্য’তে যুক্ত হওয়ার কারণ জানালেন সিয়াম

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT