সরকারি নির্দেশ উপেক্ষা করে ঘোষিত ছুটিতে যারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন ও বাসা থেকে বের হচ্ছেন তাদের সর্তক করে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, এই ছুটি উৎসব করার জন্য নয়, বাসায় থাকার জন্য দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যা্লয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সরকারে নির্দেশনা অনুযায়ী সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্কার করতে বলতে চাই, এই ছুটি ভোগ করার মানে হচ্ছে – ছুটি উৎসব করার জন্য নয়, করোনা প্রতিরোধ করার জন্য। এটি কোনো ছুটি উৎসব ভোগের জন্য দেওয়া হয়নি।‘
আগের দিন সোমবার করোনা ভাইরাস মোকাবেলায় হাসপাতাল, পুলিশ স্টেশনের মতো জরুরিসেবা ছাড়া আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
এছাড়াও মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মঙ্গলবার থেকে সারাদেশে মোতায়েন করা হয় সশস্ত্রবাহিনী।







