চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনেও শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

টানা পঞ্চম দিনের মতো রাস্তায় নেমেছে নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার ছুটির দিন সকালেও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে তারা। গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা স্কুল ড্রেসে রাজপথে বিভিন্ন গাড়ির লাইসেন্স তল্লাশি করেছে। গাড়ির লাইসেন্স না থাকলে সার্জেন্টকে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে তারা।

বৃষ্টি উপেক্ষা করে দিনভর রাস্তায় গাড়ির লাইসেন্স তল্লাশির পর বিকেল চারটা থেকে সাড়ে চারটার ভেতর রাজধানীর অধিকাংশ সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট, শ্যামলী, আসাদগেট, ধানমণ্ডি ২৭, কলাবাগান, জিগাতলা, সায়েন্সল্যাব, নীলক্ষেত এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিটি বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির লাইসেন্স দেখেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় চালকের লাইসেন্সও পরীক্ষা করছে তারা। এর থেকে রেহাই পায়নি পুলিশ, সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের গাড়িও।

কোনো কোনো শিক্ষার্থীরা আবার একেকজন দক্ষ ট্রাফিক পুলিশের মতো রাস্তায় যানজট নিরসনে কাজ করেছে, সব গাড়ি ও রিকশাকে এক লাইনে এনে সড়কে সঠিক পন্থা অবলম্বন করা দেখিয়েছে। পরে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে পুলিশ, সাংবাদিক ও বেশ কিছু সরকারি কর্মকর্তাদের গাড়ির বিরুদ্ধে মামলা দেয় পুলিশ।

গত রোববার (২৯ জুলাই) ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েছিলেন দিয়া ও করিম। ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলো তারা। দুটি বাসের পাল্লা দেওয়ার মধ্যে একটি শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়। এঘটনার পর ফুঁসে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে পথে নামতে থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজশাহবাগশিক্ষার্থীদের আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগ পরীক্ষা: এমসিকিউতে উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার ভোটে উত্তেজনার পারদ চড়া

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার, অর্থনীতি ও রাজনীতির ত্রিমুখী চ্যালেঞ্জে সরকার, বলছে ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিৎজারজয়ী সম্পাদক ড্যান এগেনের মৃত্যু

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT