চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছুটির ঘণ্টা’ নির্মাতার শেষ বিদায়ে পরিচালকদের ‘স্যালুট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ন ২১, মার্চ ২০২২
বিনোদন
A A

কালজয়ী চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ছবির নির্মাতা আজিজুর রহমান। গেল সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে কানাডার টরেন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টরেন্টো থেকে রবিবার (২০ মার্চ) বিকাল ৫টার দিকে হযরত শাহজালাল এয়ারপোর্টে পৌঁছায় তার মরদেহ।

সেখানে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পর এফডিসিতে নিয়ে আসা হয় কিংবদন্তী এই পরিচালকের মরদেহ। বাদ এশা দ্বিতীয় জানাজা এফডিসিতেই সম্পন্ন করা হয়। এসময় স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী চিত্রপরিচালকরা।

সেখানে উপস্থিত ছিলেন গুণী নির্মাতা মতিন রহমান, সোহানুর রহমান সোহান, মনতাজুর রহমান আকবর সহ নতুন ও পুরনো পরিচালকরা। স্মৃতিচারণ শেষে নির্মাতা আজিজুর রহমানকে চিত্রপরিচালকরা সমন্বিতভাবে ‘স্যালুট’ প্রদর্শন করে শ্রদ্ধা নিবেদন করেন।

আজিজুর রহমানের সহকারী ও ভাগ্নে চিত্রপরিচালক মতিন রহমান আবেগঘন বক্তব্যে বলেন, ‘আমি আজিজুর রহমান দ্বারা তৈরী হওয়া একজন মানুষ, মতিন রহমান। আমার ঘরে একটি জাতীয় পুরস্কার আছে, যখনই এটার দিকে চোখ যায়- আমাকে নানান প্রশ্ন বিদ্ধ করে, হৃদয় রক্তাক্ত করে। মনে হয়, এই পুরস্কারটি পেয়ে আমি আরো ছোট হয়ে গেছি, অপমানিত হয়েছি। আজিজুর রহমান তার ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর- এর মতো কালজয়ী সিনেমা নির্মাণ করেও জাতীয়ভাবে স্বীকৃতি পেলেন না! যদিও কখনও এসব বিষয়ে ভাবিত ছিলেন না তিনি।

এদিন রাতে এফডিসি থেকে তার মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে। সেখানে তৃতীয় জানাজা শেষে সোমবার (২১ মার্চ) সকালে হেলিকপ্টারযোগে বগুড়ায় নেওয়া হয়। বাদ জোহর সেখানে চতুর্থ জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আজিজুর রহমান।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

Reneta

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে।

তিনি অর্ধশতাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি।

Jui  Banner Campaign
ট্যাগ: অশিক্ষিতআজিজুর রহমানমতিন রহমানমনতাজুর রহমান আকবরলিড বিনোদনসিনেমাসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT