চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটিতে বিদেশ ভ্রমণ বাড়ছে

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৫:০১ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
লাইফস্টাইল
A A

দীর্ঘ ছুটি। প্রতি বছরের মতো এবারও পরিবার-পরিজন নিয়ে নিজেদের মতো করে সময় কাটানোর পরিকল্পনা করেছেন ভ্রমণ পিপাসুরা। দেশে ছাড়াও বিদেশে যাচ্ছেন কেউ কেউ। প্রতি বছরই বাড়ছে এই সংখ্যা।

পর্যটন-ভ্রমণ পরিচালনাকারী সংস্থাগুলো বলছে ঈদের আনন্দে বৈচিত্র্য আনতে অনেকেই দেশের বাইরে ভ্রমণকে গুরুত্ব দিচ্ছেন। এর সাথে যোগ হয়েছে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, দেশের চাইতে বিদেশে পর্যটনের সুযোগ সুবিধা বেশি থাকা এবং কম খরচে বিদেশের আকর্ষণীয় জায়গায় ভ্রমণের সুযোগ।

আর দেশে ভ্রমণ করলেও তা সিলেট, সুন্দরবন, কুয়াকাটা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতেই সীমাবদ্ধ।

কেন দেশের চাইতে বিদেশ ভ্রমণে মানুষের আগ্রহ বাড়ছে, এ প্রসঙ্গে বেসরকারি ট্যুর অপারেটর এর সংগঠন টোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাফি রাফিউজ্জামান বলেন: সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ সহজে নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে পারছে। একই খরচে আশপাশের দেশে ভ্রমণ করতে পারা, দেশের পর্যটন জায়গার অবকাঠামো উন্নত না হওয়ার সাথে আধুনিক সুযোগ সুবিধা না থাকা।

টোয়াবের পরিচালক তৌফিক রহমান বলেন: ইদানিং বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স বিমান ভাড়ার সঙ্গে প্যাকেজ ঘোষণা করছে। ট্যুর অপারেটরদের চাইতে খরচ কম হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন বিদেশ ভ্রমণে। অনলাইনের মাধ্যমে সহজে হোটেল বুকিং করা, বিমানের টিকেট কাটা এবং ব্যাংক কিস্তির মাধ্যমে ভ্রমণের খরচ পরিশোধ করার সুযোগও বিদেশ যাওয়া বাড়ছে দিন দিন।

তিনি আরও জানান, দেশের হোটেল রিসোর্টের অত্যধিক ভাড়া, ভ্রমণ পথে ঝক্কি ঝামেলা থাকার বিষয়টি চিন্তা করেও অনেকে বাইরে চলে যান।

Reneta

তবে বেসরকারি ট্যুর অপারেটর মাহবুব হোসেন সুমন বলেন: দেশের পর্যটন স্থানগুলো ঘুরে দেখার পর নতুন জায়গা দেখার আগ্রহ বাড়ছে। মানুষের অর্থনৈতিক সামর্থ্যও বৃদ্ধি পাচ্ছে। এমন দুটি কারণে বিদেশে বেড়ানোর প্রবণতা বাড়ছে বলে মনে করেন তিনি।

টোয়াব জানায়, সহজে ভিসা পাওয়ার সুবিধার কারণে প্রথমেই ভ্রমণে বাংলাদেশিরা নেপাল, ভুটান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরকে প্রাধান্য দিচ্ছেন। সাধারণত মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত পরিবারগুলো বেশি যাচ্ছে। আর উচ্চবিত্তদের আগ্রহ অবশ্য ইউরোপ আমেরিকার দেশগুলোর প্রতি। ঈদ উপলক্ষে ঈদের আগের দিন থেকে পরের এক সপ্তাহ কোন বিমানেই টিকেট মিলবে না। এই সময়ে অতিরিক্ত ভাড়া দিয়েও ভ্রমণে যাচ্ছেন অনেকেই।

কেউ কেউ বলছেন বিদেশ ভ্রমণে যাচ্ছে সাড়ে ৬ লাখ মানুষ। তবে কত সংখ্যক মানুষ বিদেশ ভ্রমণে যাচ্ছেন তার সঠিক কোন পরিসংখ্যান নেই বলে জানিয়েছে ভ্রমণের সংগঠনগুলো।

তারা বলছে, প্রতিবছর ঈদ উপলক্ষে পর্যটন-ভ্রমণ বাণিজ্যের পরিসর বৃদ্ধি পাচ্ছে। পর্যটন করপোরেশন ও ট্যুরিজম বোর্ড এ খাতের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিলে ভ্রমণ পিপাসুরা বিদেশের চাইতে দেশেই ভ্রমণে বেশি উৎসাহী হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টোয়াবপর্যটনবিদেশ ভ্রমণভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT