চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটছে লিভারপুল, পথে ফিরেছে টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এবারের প্রিমিয়ার লিগে শনিবার নিজেদের ১৬তম ম্যাচে নেমেছিল লিভারপুল। অপরাজিত দলটিকে নিজেদের মাঠে হারের স্বাদ দিতে পারেনি বোর্নমাউথও।

একই সময়ে জয়ে ফিরেছে আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের স্বাদ পাওয়া টটেনহ্যাম হটস্পার। দুই জায়ান্ট নিজ নিজ ম্যাচে বড় জয় পেলেও নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনের কাছে হেরে বসেছে চেলসি।

বোর্নমাউথের মাঠে লিভারপুলের জয় ৩-০ গোলের। ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের গোলে এগিয়ে যাওয়া অলরেডদের। ৪৪ মিনিটে মোহামেদ সালাহর ব্যাকহিলে বল পেয়ে ব্যবধান বাড়ান নাবি কেইটা।

বিরতির আগেভাগে বারের খুব কাছ থেকে গোলের সুযোগ হাতছাড়া করলেও ৫৪ মিনিটে তা পুষিয়ে দিয়েছেন সালাহ। দ্বিতীয় গোলদাতা নাবি কেইটার সহযোগিতায় বাঁ-পায়ের শটে গোল ব্যবধান বড় করেন মিশরীয় ফরোয়ার্ড।

নিজেদের মাঠে বার্নলির বিপক্ষে প্রথমার্ধেই বড় জয় নিশ্চিত হয়ে যায় টটেনহ্যামের। ঘড়ির কাঁটা চার মিনিটে যাওয়ার আগেই হ্যারি কেনের গোলে এগিয়ে যাওয়া স্পারদের। ৯ মিনিটে তা দ্বিগুণ করেন লুকাস মৌরা।

৩২ মিনিটে চলতি মৌসুমের অন্যতম সেরা গোলটি করেছেন হিউন-মিন সন। নিজেদের ডি-বক্সের বাইরে থেকে বল পেয়েছিলেন, ক্ষিপ্র গতিতে পুরো মাঠ দৌড়ে একক নৈপুণ্যে গোল আদায় করে নেন স্পারদের কোরিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের আগেই প্রতিপক্ষের জালে স্বাগতিকদের গোল ৩টি।

Reneta

৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন হ্যারি কেন। ৭৪ মিনিটে মুসা সিসিকে গোল পেলে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় স্পারদের।

এভারটনের মাঠে রিচার্লিসনের গোলে পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। পরে ডমিনিক কাল্ভার্ট-লেউইন গোল করলে বিপদ হয় দ্বিগুণ। ৫২ মিনিটে মাতেও কোভাচিচ এক গোল শোধ দিলেও ৮৪ মিনিটে ডমিনিক নিজের দ্বিতীয় গোলটি করে বসলে ৩-১ ব্যবধানে হেরে যায় চেলসি। শেষ চার ম্যাচে এটি ব্লুজদের তৃতীয় হার।

১৬ ম্যাচে ৪৬ পয়েন্টে যথারীতি শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ২৯ পয়েন্টে চারে চেলসি। ২৩ পয়েন্টে টেবিলের পাঁচে আছে টটেনহ্যাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিটটেনহাম হটস্পারলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT