চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইয়ের ৭০ ভাগ ঘটনা থানায় জানানো হয় না: ডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

রাজধানীতে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনাগুলোর প্রায় ৭০ ভাগ সংশ্লিষ্ট থানায় জানানো হয় না বলে মন্তব্য করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলেন তিনি একথা বলেন। রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবদুল বাতেন বলেন, ছিনতাইয়ের ৭০ ভাগ ঘটনা থানায় নোটিং করা হয় না। ভুক্তভোগীরা দুই-একটা মোবাইল ফোনের জন্য আর থানায় যান না। অনেকক্ষেত্রে আবার থানাও মামলা নিতে চায় না। তবে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। থানায় গিয়ে সার্ভিস পাচ্ছে না এমন ঘটনা খুব কমেছে।

তিনি বলেন, যেকোন ঘটনা ঘটলেই নগরবাসীর উচিৎ থানায় যাওয়া। সেখানে যদি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যদি মামলা নিতে না চায় তবে ব্যবস্থা নেয়া হবে।

আবদুল বাতেন বলেন, বুধবার দিনগত রাতে বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। আসামিরা ৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় উত্তরার জসিম উদ্দিন রোড থেকে ৪০ লাখ টাকা পুলিশ পরিচয়ে ছিনতাই করে।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. জুয়েল রানা, মো. মাসুদ রানা ও আন্টু হাওলাদার।

Reneta

আবদুল বাতেন বলেন, ক্লুলেস এই ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে থাকা ডিএমপির সিসি ক্যামেরা হতে ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এরা পেশাদার ছিনতাইকারী। এর আগেও তারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে জেলে ছিল। এই চক্রের আরও কয়েকজন সদস্য পলাতক আছে, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাইডিবি পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT