চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইয়ের বলি সাত মাসের শিশু: চেকপোস্টে থাকা এএসআই প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A
ছিনতাইয়ের শিকার শিশুর ছবি, শিশু পা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের শিকার মায়ের কোল থেকে পড়ে সাত মাসের শিশু আরাফাতের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার এএসআই বদরুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ে বদরুলকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, সোমবার ভোরে দয়াগঞ্জে ছিনতাইয়ের ঘটনাস্থলের অদূরেই পুলিশের একটি চেকপোস্ট ছিল। সেই পোস্টের দায়িত্বে ছিলেন এএসআই বদরুল। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

Banglabid

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী এএসআই বদরুলকে প্রত্যাহার করা হয়েছে। তবে এর সঙ্গে দয়াগঞ্জে ছিনতায়ের কবলে সাত মাসের শিশুর প্রাণহানির ঘটনার কোন সম্পৃক্ততা নেই।

অবশ্য ছিনতাই ও আরাফাতের মৃত্যুর ঘটনায় সোমবার দুপুরেই অজ্ঞাতনামা একজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। আরাফাতের বাবা শাহ আলম গাজী বাদী হয়ে এ মামলা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান: আসামিকে ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।

Reneta

বড় ছেলে আলামিন অসুস্থ থাকায় দুই ছেলেকে নিয়ে সোমবার ভোরে ঢাকায় আসেন শাহ আলম ও আকলিমা দম্পতি। গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে এসে তারা নামেন সদরঘাটে। সেখান থেকে বাবা শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিক্সায় শনির আখড়ায় বোনের বাসায় যাওয়ার সময় পথে ছিনতাইকারীর কবলে পড়েন আকলিমা।

ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে কোলে থাকা সাত মাসের আরাফাত পড়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা আরাফাতকে মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাইযাত্রবাড়ী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিমিয়ার হলো ‘আঁখি ও তার বন্ধুরা’র

পরবর্তী

অসমাপ্ত ‘অপারেশন অগ্নিপথ’, শাকিবকে নিয়ে আশিকুরের ‘সুপার হিরো’

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- অসমাপ্ত শাকিবের অগ্নিপথ

অসমাপ্ত 'অপারেশন অগ্নিপথ', শাকিবকে নিয়ে আশিকুরের 'সুপার হিরো'

বাংলাদেশের একজন নারী সাংবাদিক বা ব্যক্তিত্বের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ সংক্রান্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিলগেড হত্যায় ‘মূল পরিকল্পনাকারী’সহ গ্রেপ্তার ৩

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT