অপরাধ

রাজধানীতে দিনেদুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত

একটি হাতে কাটা ছুরি, হিংসার প্রতীক হিসেবে চিত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুরির মাধ্যমে হিংসার প্রতীক হিসেবে একটি হাতে কাটা ছুরি দেখানো হয়েছে, যা নিরাপত্তাহীনতা ও হিংসার বার্তা দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মোবাইল ফোন ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যুৎ বিল দেয়ার জন্য ব্যাংকে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত স্কুল শিক্ষার্থী বিজয় ধানমন্ডি মডেল বিদ্যালয়ের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ঘটনাস্থলে টহল পুলিশ ছিনতাইকারীকে ধাওয়া করেও গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশের ব্যবস্থাপনা বিভাগের ডিসি মুহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, ‘আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

বিষয়:ছিনতাইকারীর ছুরিকাঘাত বিদ্যুৎ বিল স্কুল শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…