চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটমহলের স্বাধীনতার এক বছর

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৯:৪৭ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা পার করলেন স্বাধীনতার এক বছর। ‘আর নয় ছিটবাসী, আমরা সবাই বাংলাদেশী’ এমন শ্লোগান আর নানা উৎসবে গত রাত ১২টা ১ মিনিটে নানা আনুষ্ঠানিকতা পালন করেন তারা।

নতুন ঠিকানা পাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানান নতুন বাংলাদেশীরা।

দেখতে দেখতে অতিবাহিত হলো ৩৬৫ দিন। কয়েক যুগের বন্দী জীবন থেকে মুক্তি পাওয়ার একটি বছর। আর এ জন্য নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অভ্যন্তরে থাকা ১১১টি বিলুপ্ত ছিটমহল বাসিন্দাদের মাঝে মুক্তি পাওয়ার আনন্দে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।

Banglabid

ছিটমহলগুলোর মধ্যে সবচেয়ে বড় দাসিয়ার ছড়া। রাত ১২টা ১মিনিটে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এলাকার বিভিন্ন প্রান্তে বাজানো হয় দেশাত্ববোধক গান।

এলাকাবাসী বলছেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত হবার পর পাল্টে গেছে তাদের জীবনমান। ভোটার আইডি কার্ড, বাংলাদেশের নাগরিকত্ব – সবই পেয়েছেন এক বছরের মধ্যেই। শুধু তাই নয়, টানা ৬৮ বছর বিদ্যুতের আলো দেখতে না পাওয়া দাসিয়ার ছড়ায় এসেছে বিদ্যুৎ।

ছিটমহলের শিক্ষিতদের কোটাভিত্তিক চাকরির ব্যবস্থা করলে ৬৮ বছরের পিছিয়ে থাকা মানুষগুলোর উন্নয়ন হবে বলেও মনে করেন এলাকাবাসী।

Reneta

বাংলাদেশে সংযুক্ত হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল করেন এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিটমহল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিজমার মালিকানা যাচ্ছে ফেসবুকে!

পরবর্তী

ছিটমহলের স্বাধীনতার এক বছর

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT