চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটকে পড়লেন সৌম্য

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:৫০ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

জিম্বাবুয়ের বিপক্ষের তিন ওয়ানডে ও দুই টি-২০ সিরিজ থেকে ছিটকে পড়েছেন টাইগার স্কোয়াডের হার্ডহিটিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তার জায়গায় বিশ্বকাপের পর আবারও ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ইমরুল কায়েস।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ জনের স্কোয়াডে ছিলেন সৌম্য। বুধবার শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় পাঁজরে চোট পান তিনি। এরপরই তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

আজ তার এমআরআইয়ের রিপোর্ট হাতে পাওয়ার পর সৌম্যের বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে না থাকার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিসিবি’র সিনিয়র ফিজিসিয়ান ডা. দেবাশিষ চৌধুরী জানান, তার পাঁজরের বাম পাশে আঘাত লেগেছে। এই ধরনের ধকল থেকে কাটিয়ে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এখন সে মেডিকেল টিমের আন্ডারে কাজ করবে। তাই জিম্বাবুয়ে বিপক্ষে সে থাকতে পারছেনা।

গত বছর শেষের দিকে সৌম্যের অভিষেক হওয়ার পর থেকে ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য। এই সময়ে তিনি ৬৭২ রান করেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর ওয়ানডে স্কোয়াডে ডাক পাননি ইমরুল। মূলত তাকে এখন টেস্ট ক্রিকেটেই বেশি দেখা যায়। এ বছর টাইগারদের হয়ে টেস্টে সর্বোচ্চ ৫৪.৮৫ গড়ে তিনি সংগ্রহ করেন ৩৮৪ রান।

৭ নভেম্বর প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।

ট্যাগ: সৌম্য সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার জাতীয় পুরস্কার ফিরিয়ে দিলেন অরুন্ধতী রায়

পরবর্তী

অরাজনৈতিক পন্থায় পরিবর্তনের শঙ্কায় বিএনপি

পরবর্তী

অরাজনৈতিক পন্থায় পরিবর্তনের শঙ্কায় বিএনপি

অরাজনৈতিক পন্থায় পরিবর্তনের শঙ্কায় বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT