চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছায়ানটে কানসূতা’র দ্বিতীয় আসর, গাইবেন তিন শিল্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
বিনোদন
A A

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্নধর্মী সংগীতানুষ্ঠান ‘কানসূতা’। ৩১ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে গানশালা’র আয়োজনে ‘কানসূতা ০০২’ শিরোনামের শ্রোতা ও শিল্পীদের এ গান-কথার আসর অনুষ্ঠিত হবে।

এতে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে কামরুজ্জামান সুজনের সংগীতায়োজনে পরিবেশিত হবে ফাহমিদা নবী, সুজন এবং সুকন্যা’র গান। অনুষ্ঠানে পরিবেশিত ১৫ টি গানের এই সংকলন প্রকাশিত হবে বাংলাদেশের জিপি মিউজিক, বাংলালিঙ্ক ভাইব, রবি স্প্ল্যাশ, ভারতের টাইমস মিউজিক, ও গানশালার ইউটিউব চ্যানেলে।

‘কানসূতা ০০২’ প্রসঙ্গে জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী বলেন, গান এবং কানের একটা নিবিড় সম্পর্ক আছে। এই গান এবং কানের মাঝখানে যে মেলবন্ধন, সেটাকেই বলা হচ্ছে কানসূতা। গান শুনবার একটা আসর। আমরা সবাই গান শুনবো। যারা শ্রোতা এবং আমরা যারা গাইছি। এই দ্বিতীয়বারের মতো হচ্ছে কানসূতা। আমার সঙ্গে আরও দু’জন নতুন প্রজন্মের শিল্পী আছেন। তারাও গাইবেন।

আয়োজনের উদ্যোক্তা এনামুল করিম নির্ঝর বলেন, আমার কাছে সময়টা হচ্ছে আত্মউপলব্ধির মতো ব্যাপার। গানের কথায় বোধের দরজার যতটুকু যতটুকু টোকা যায় বরারবরের মতো সে চেষ্টাই থাকছে গানগুলো তে। আর আয়োজন নিয়ে বলতে গেলে, গান প্রকাশের আগে শ্রোতা এবং শিল্পীকে মুখোমুখি করে দেয়া, জবাবদিহিতার একটা জায়গা তৈরি হওয়া আর আড্ডা। ভালো গান তৈরিতে শ্রোতা এবং শিল্পীর এ মতবিনিময় খুব জরুরী।

এর আগে ‘কানসূতা ০০১’ এ প্রকাশিত হয়েছিলো অর্ক সুমনের সংগীতায়োজনে আরমিন মুসা, অর্ক ও জয়ীতা মহলানবীশের গান। চার পর্বের ‘কানসূতা’ প্রকল্পে প্রকাশিত হবে আরও ছয় শিল্পীর গান। গান প্রকাশের আগে শ্রোতা সংযোগে শ্রোতাদের সরাসরি প্রতিক্রিয়া জানতে অনুষ্ঠিত হবে গানের আসর। এ আয়োজনের এক্টিভিটি পার্টনার শাহ সিমেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানটনির্ঝরফাহমিদা নবীসামিনা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT