কুমিল্লা মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এই ঘটনার পর কুমিল্লা মেডিকেল কলেজ ২৮ ডিসেম্বর বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ২টায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কয়েক দফার এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সংঘর্ষের এই ঘটনায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দ্রুত হল ছাড়ার নির্দেশ দেন কুমেক অধ্যক্ষ মহসিনুজ্জামান। সকাল ১১টার মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়ে দেয়।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ব্যাপারে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের চিহিৃত করে দ্রুত শান্তির আওতায় আনা হবে।








