কুমিল্লা

কুমিল্লা মেডিকেল একদিনে আরও ৫ জনের মৃত্যু

স্বাস্থ্যকর্মীরা কুমিল্লায় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা কুমিল্লায় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে একদিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত সময়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় এই ৫ জন মারা যান। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন এবং বাকি ৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।

বুধবার দপুরে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, ‘গত ২৪ ঘন্টায় হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চারজন এবং আইসিইউতে একজন মারা যান। মারা যাওয়া ৫ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শফিকুর রহমান নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায়।

এছাড়াও হাসপাতালটিতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাতাবাড়িয়া এলাকার শহীদুল ইসলাম (৪২), কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়ারিশ মিয়া (৬০), কুমিল্লার সদর উপজেলার গোবিন্দপুর এলাকার মফিজুর রহমান (৫০) এবং কুমিল্লার হোমনা উপজেলার ছোটগড়া এলাকার সালেহা বেগম (৬৫)।

বিষয়:৫ জনের মৃত্যু কুমিল্লা মেডিকেল কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…