চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র‌নেতা‌দের বক্ত‌ব্যের স‌ঙ্গে ভি‌ডিও ফু‌টে‌জের মিল পান‌ নি প্র‌তিমন্ত্রী

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:৩৬ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

পহেলা বৈশাখের উৎসবে নারী লাঞ্চনার ঘটনায় দোষীদের মঙ্গলবার রাত ১২টার মধ্যে গ্রেফতার এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি থেকে স্মারকলিপিও দিয়েছে তারা। স্মারক‌লি‌পি গ্রহণ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ছাত্রনেতারা ওইদিনের ঘটনা যেভাবে ঘটনার বর্ণনা দিয়েছেন, সিসিটিভির ফুটেজ দেখে সেরকম কিছু এখনো পাওয়া যায়নি।

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সকালে টিএসসি মোড়ে সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে প্রেসক্লাবের সামনে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে তাদের কিছুটা ধস্তাধস্তি হয়। কিছু সময় বিক্ষোভ করার পর দাবি আদায়ে রাত বারোটা পর্যন্ত আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা।

পরে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। স্মারকলিপি জমা দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সাতদিনের আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে কোনো বিচার না হওয়ায় আমরা স্মারকলিপি দিয়েছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি তিনি এ ঘটনার উপযুক্ত বিচার করবেন।’

স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সিসি ক্যামেরার ছবির মাধ্যমে দোষীদের সনাক্ত করতে পারলে ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত যেসব ফুটেজ পরীক্ষা করা হয়েছে সেখানে এ ধরণের কোনো ঘটনার দৃশ্য  পাওয়া যায়নি।

এখনো কেউ গ্রেফতার হয়নি কেন এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কাউকে সন্দেহ হলেই গ্রেফতার করা ঠিক নয়। কারণ এটি এমন একটি ঘটনা যে নিরপরাধ কাউকে গ্রেফতার করলে সে সারাজীবন কলঙ্কের বোঝা বয়ে বেড়াবে। এজন্য সাবধানতা অবলম্বন করা হচ্ছে।

Reneta

প্রত্যক্ষদর্শী কারো কাছে এ বিষয়ে কোনো তথ্য বা ছবি থাকলে তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি কার্যালয়ে জানানোর অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নববর্ষনারী নির্যাতনযৌন হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২২৬ টাকা

জুলাই ৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

‘শেষ বিশ্বকাপ’ খেলছেন রোনালদো

জুলাই ৬, ২০২৬

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন অপসারণে মেটাকে ভারতের নির্দেশ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT