যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী দুই স্কুলছাত্রের সঙ্গে যৌনকর্মের অভিযোগ স্বীকার করেছে এক সহকারী শিক্ষিকা। পৃথকভাবে ওই দুই ছাত্রের সঙ্গে মিলিত হয়েছিলেন বলে স্বীকার করেছেন কিম্বার্লি গারসন্ডে নামের ২৪ বছর বয়সী ওই শিক্ষিকা।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো জানায়, কিম্বার্লি প্রথমে উইসকনসিন স্কুলের এক ছাত্রকে যৌনকর্মের জন্য আমন্ত্রণ জানায়। তার দুই ভাইকে স্কুলে আনতে গিয়ে সে ওই বালককে প্রভাবিত করার চেষ্টা করে। সে ওই বালককে বার বার মোবাইলে মেসেজ দিয়ে তার গাড়িতে যেতে বলে। পরে জোর করে তার সঙ্গে মিলিত হয়।
পরে পুলিশের কাছে ওই বালক জানায়, সে কিম্বার্লিকে এড়িয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু তা কঠিণ হয়ে পড়ে। কিম্বার্লি বার বার তাকে জ্বালাতন করতন বলে সে জানায়।
এছাড়া গত এপ্রিলে মিলওয়াওকি স্কুলে এক বালকের সঙ্গে মিলিত হয় বলে স্বীকার করেছে কিম্বার্লি। একই কাজের জন্য স্কুল থেকে বরখাস্ত হওয়ার পর প্রায় একমাস তিনি ওই বালকের সঙ্গে মিলিত হয়।
এই দুটি ঘটনায় অভিযুক্ত হওয়ার পর কিম্বার্লি তার দোষ শিকার করেন। তবে আরও কিছু ঘটনার অভিযোগ থেকে তাকে রেহাই দেয়া হয়।
এসব ঘটনার দায়ে আগামী ১৩ ডিসেম্বর তার সাজা হবে বলে জানা গেছে।







