চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেমের স্বীকৃতি: নিজ দেশেই বাধার মুখে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের ভেতরেই বাধার মুখোমুখি হচ্ছে।

কয়েকটি আন্তর্জাতিক জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওই অঞ্চলসংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং একাধিক আরব দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে।

জেরুজালেম শহর তিন ধর্মের মানুষের তীর্থস্থান হওয়ায় এমন সিদ্ধান্তে সেখানে সহিংসতা বাড়ার আশঙ্কা ওই কর্মকর্তাদের।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়ায় ফ্রান্সও উদ্বেগ জানিয়েছে। সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহেই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তেল আবিব বলছে, মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হবে কী না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জর্ডান। যুক্তরাষ্ট্র যদি জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয় তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে সতর্কবার্তা দিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।

Reneta

এ বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছেন: যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দিলে আরব এবং মুসলিম বিশ্বে ভয়াবহ বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার্থেই তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরাইলজেরুজালেমযু্ক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT