চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রীরা এসে দেখলেন সব রুম লণ্ডভণ্ড, চুরি গেছে সব

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১১:৪৪ পূর্বাহ্ন ২৯, আগস্ট ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীদের আবাসিক হলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় তাদের মূল্যবান সার্টিফিকেটসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ জন্য ক্ষতিপূরণসহ যথাযথ ব্যবস্থা না নেয়া হলে আন্দোলনের হুমকি দিয়েছেন শিক্ষার্থীর। তবে কলেজ কর্তৃপক্ষ অবহেলার বিষয় অস্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বাসভবন থেকে পঁচিশ গজ দূরে অবস্থিত ওই হলের দ্বিতল ভবনে সাতটি রুমে বিভিন্ন বিভাগের ২৭ জন ছাত্রী থাকতেন। করোনার কারণে গত ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার আগের দিন কর্তৃপক্ষের নির্দেশে হল ছাড়েন তারা।

দীর্ঘ পাঁচ মাস পর শুক্রবার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীরা দেখেন প্রতিটি রুমেই ছড়িয়ে ছিটিয়ে তাদের নিত্যব্যবহার্য জিনিসপত্র। নেই মূল্যবান মালামাল ও সার্টিফিকেট।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনা জানাজানির ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে আসেননি কলেজ অধ্যক্ষ। কোনো ব্যবস্থা না নেয়ায় ঘটনা ধামাচাপা দেয়ারে চেষ্টা হচ্ছে।

কলেজের অধ্যক্ষ মো. বকতিয়ার হোসেন অবহেলার বিষয়টি অস্বীকার করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Reneta

কালিহাতি থানা পুলিশ হাসান আল মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগেও ছাত্রী ও ছাত্রদের আবাসিক হলে একাধিকবার চুরির ঘটনা ঘটলেও তা নিয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রী হোস্টেল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT