জনপদ

ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরের ইটেরপুল এলাকার ডি ডাব্লউ এফ নার্সিং কলেজের ছাত্রীনিবাস থেকে মৌ দত্ত নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়, পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে: মঙ্গলবার সকালে অন্যান্য ছাত্রীরা কলেজে উপস্থিত থাকলেও মৌ কলেজে অনুপস্থিত ছিল। সেসময় সহপাঠীরা তাকে ডাকতে গেলে মৌ’কে কলেজের ছাত্রীনিবাসের একটি কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কলেজের অধ্যাক্ষ মার্গারেট সরজিনি বিশ্বাস জানান: মৌ খুবই মেধাবী ছিল। গত দু’দিন থেকে সে কলেজে অনুপস্থিত ছিল।

বিষয়:উদ্ধার ঝুলন্ত মরদেহ মাদারীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…