রাজনীতি

ছাত্রলীগের হামলা প্রমাণ করে, এটাই আওয়ামী লীগের চরিত্র: ফখরুল

মির্জা ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রলীগের হামলার ঘটনা প্রমাণ করে, এটিই আওয়ামী লীগের চরিত্র। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করে তিনি অভিযোগ করেছেন, দেশের সব জায়গায় ছাত্রলীগ এমন করছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। পরে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের ঘটনা নিয়ে।

কথা বলেন আগামী নির্বাচন নিয়েও। মির্জা ফখরুল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে।

দেখুন নিচের ভিডিও রিপোর্টটি:

বিষয়:মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…