চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সম্পদ নিয়ে প্রশ্ন

ইব্রাহীম মল্লিক সুজন ইব্রাহীম মল্লিক সুজন
৯:৪৮ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৭
শিক্ষা
A A
ছাত্রলীগ

ক্ষমতাসীন দল অাওয়ামী লীগের সহযোগী সংগঠন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। এক পর্যায়ে সভাস্থলে হট্টগোলের সৃষ্টি হয়।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের মহানগর আওয়ামী লীগের হল রুমে সকাল ১১টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে এ সভা।

কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় একে একে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সম্পাদক, উপ সম্পাদক, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতিবৃন্দ। সভাপতি-সাধারণ সম্পাদকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সভা।

নতুন কমিটি গঠন, নেতা-কর্মীদের দুর্নীতি, মাদক ব্যবসা, বিবাহিত নেতা, কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সম্পদের রহস্য ছাড়াও সংগঠনের নানা অনিয়মের বিষয় উঠে আসে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যে।

একজন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে প্রশ্ন করেন, ‘আগামী ২৬ জুলাই বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে কাউন্সিলের তারিখ নির্ধারণের বিষয়ে কি হলো?’

এ প্রশ্নের জবাবে সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে টেনে প্রশ্নটির জবাব দেয়ার চেষ্টা করেন।

পরে সেই ছাত্রনেতা সম্পূরক প্রশ্নে আবার প্রশ্ন করেন, ‘আমরা কি তবে অনিশ্চিয়তার মধ্যে থাকবো? বাংলাদেশ ছাত্রলীগ তো একটি গঠনতন্ত্র মেনে চলে। যদি নির্দিষ্ট সময়ে কাউন্সিল না হয়, তবে নেত্রীর নির্দেশে তা সংশোধন করা উচিত।’ কমিটি গঠন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধি দলের সাক্ষাতের ব্যবস্থা করার প্রস্তাবও ওঠে আসে তার বক্তব্যে।

সভায় অংশ নেয়া সংগঠনের একাধিক সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল আই অনলাইনকে বলেছেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কিভাবে বিত্তশালী হয়েছেন সে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এক কেন্দ্রীয় নেতা। তারা কিভাবে এত দামি গাড়িতে চড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি ভবনের কাজের টাকা ভাগাভাগি নিয়েও প্রশ্ন তোলেন ওই নেতা।

এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে ওই কেন্দ্রীয় নেতাকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এস এম জাকির হোসেন।

বক্তব্যের শুরুতেই ছাত্রলীগের যেকোনো ইউনিটে পদধারী বিবাহিত নেতাকর্মীদের ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া সংগঠনকে শক্তিশালী, গতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সকল জেলায় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের আগামী ১৫ থেকে ২৫ জুলাই স্ব-স্ব ইউনিটে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।

এসময় তারা বিভিন্ন উপজেলা, কলেজ, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি মাদকাসক্ত নেতাকর্মীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে ছাত্রলীগকে যথাযথ ভূমিকা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

সমাপনী বক্তব্যে ফেসবুকের রাজনীতি বাদ দিয়ে তৃণমূলে সংগঠনকে এগিয়ে নিতে সাধারণ কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন ও সংগঠনকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন ছাত্রলীগ সভাপতি।

২০১৫ সালের ২৬ জুলাই সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং এস এম জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় ছাত্রলীগের বর্তমান কমিটি। চলতি মাসের ২৬ তারিখে এই কমিটির মেয়াদ শেষ হবে।

ট্যাগ: ছাত্রলীগছাত্রলীগ কমিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়ার্টার থেকে বাদ ‘চ্যাম্পিয়ন’ মারে

পরবর্তী

মানুষের ভালবাসায় মা-বাবা হারানোর বেদনা ভুলে গেছি: শেখ হাসিনা

পরবর্তী

মানুষের ভালবাসায় মা-বাবা হারানোর বেদনা ভুলে গেছি: শেখ হাসিনা

মওদুদ আহমদের আবেদন খারিজ, মামলা চলবে

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT