বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার অভিনন্দন জানিয়েছেন।
ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে লিখেছেন, শুধুমাত্র ছাত্রদের দিয়ে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সংগঠনের নেতৃত্ব নির্বাচনের ছাত্রলীগের এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসার দাবিদার। সারাদেশে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অছাত্রদের কাছে ছাত্র রাজনীতির জিম্মিদশা হয়তো কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।






