চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদলের সম্মেলন ১৫ জুলাই, বিবাহিতদের জন্য দুঃসংবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আগামী ১৫ জুলাই ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিবাহিত এবং ২০০০ সালের আগে এসএসসি পাস কেউ ছাত্রদলের কোনো পদের প্রার্থী হতে পারবে না।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু বলেন, আগামী ১৫ জুলাই ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য যথারীতি নির্বাচন কমিশন, বাছাই কমিটি ও আপিল কমিটি গঠন করা হয়েছে।

Banglabid

এসময় নির্বাচনের তফসিল ঘোষণা করেন ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি বলেন, ২৪ জুন ভোটার তালিকা প্রকাশ, ২৫ জুন তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ, ২৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭-২৮ জুন প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ, ২৯-৩০ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ, ১-৩ জুলাই প্রার্থী যাচাই বাছাই, ৪ জুলাই প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ৫ ও ৬ জুলাই প্রার্থীদের প্রার্থীদের আপত্তি ও আপত্তি নিষ্পত্তি, ৭ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ জুলাই ভোট গ্রহণ করা হবে। প্রার্থীরা ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদু বলেন, ভোট গ্রহণের স্থান আলোচনার পর্যায়ে রয়েছে, সেটা ঠিক করে পরে জানানো হবে। তবে আন্দোলন করা ছাত্রদের বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে তা বহাল থাকবে।

Reneta

একই সঙ্গে ২০০০ সাল ও এরপর থেকে যারা এসএসসি পাস করেছেন কেবলমাত্র তারাই প্রার্থী হতে পারবেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হজ মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান আলীম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলছাত্রদলের কাউন্সিলবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাবন্দী ও কারাচিকিৎসকের সংখ্যা জানতে চান হাইকোর্ট

পরবর্তী

সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনা জটিলতার কারণে সমস্যায় বাংলাদেশ 

পরবর্তী

সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনা জটিলতার কারণে সমস্যায় বাংলাদেশ 

দুর্নীতি

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন?

সর্বশেষ

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT