দিনাজপুরের মোহনপুর আত্রাই নদীতে ডুবে শাকিব ও সাদ নামের দুই বন্ধুর মৃত্যু
হয়েছে।
শাকিব শহরের মুন্সিপাড়া এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। সাদ
ক্ষেত্রিপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। তারা শহরের হলিল্যান্ড নামের
একটি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার দুপুর ১টার দিকে দুই বন্ধু মোহনপুর আত্রই নদীতে রাবার ড্যামের কাছে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা রাবার ড্যামে স্রোতের ছবি তুলছিলেন।
এ সময় দুই বন্ধুই পানির নিচে তলিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর সাদের মরদেহ খুঁজে পাওয়া যায়। নিখোঁজ শাকিবের মরদেহের খোঁজে স্থানীয়রা চেষ্টা চালানোর এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টায় দিক তার মরদেহের সন্ধান পাওয়া যায়।
এমন মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।







